somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গেন্দু মিয়া
গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ।

তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন।

ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

একুশে বইমেলায় আমার বই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা সাহিত্যকে আমি একটা সুবিশাল মহাসমুদ্রের মত দেখি। আর এর ধারা গুলো - ছোট গল্প, উপন্যাস, ছড়া ইত্যাদি - একেকটা উপসাগর। সেই উপসাগরের উপকূলের বালুতে আমি ইতস্তত হাঁটাহাঁটি করি, স্বপ্ন দেখি একদিন সেই সমুদ্রে পা ভেজাবো।

দুরুদুরু বুকে গতবার একটা গল্প সংকলনে লেখা পাঠিয়েছিলাম, বইও বেড়িয়েছিল। আমার প্রিয়জনেরা আবার উৎসাহ নিয়ে বইমেলাতে গিয়ে বইটা কিনেছিলও। বইমেলা শেষ হবার আগেই দ্বিতীয় মুদ্রনও শেষ।

তো, আমার সাহস বেড়ে গেল। এবারে চোখ বুজে চার-চারটা বইয়ে লেখা পাঠিয়ে দিলাম। দু'টা গল্পের বই, একটা কবিতার সংকলন আর একটা গল্প-কবিতা মিলিয়ে।

আমি সব সময়ই বলি যে আমাকে সৃষ্টিকর্তা অনেক দিয়েছেন, আর সেই প্রাপ্তির তালিকায় এবার যোগ হলো এবারের বইমেলা। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বই চারটি বেড়িয়েছে।

লেখালেখির 'ল' টাও এখনো শিখিনি। শুধু সাহসের ওপর ভরসা করে এগিয়ে যাচ্ছি। একুশে বইমেলা ২০১৫ শুরু হয়েছে, বইগুলো এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। বইগুলোর বিস্তারিত নিচে দিলাম, বইমেলায় যাওয়ার সুযোগ হলে বইগুলো নেড়ে চেড়ে দেখবার অনুরোধ রইলো।

১. "শুধুই গল্প ২য় সংকলন" - গল্প সংকলন - রোদেলা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। স্টল নং- ১৪২, ১৪৩, ১৪৪। আমার একটা গল্প থাকছে।

২. "ক্যানভাসে কাব্য" - কবিতা সংকলন - রোদেলা প্রকাশনী। স্টল নং- ১৪২, ১৪৩, ১৪৪। আমার তিনটা ছড়া থাকছে।

৩. "মেট্রোপলিটান গল্প গুচ্ছ ৩" - গল্প সংকলন - বর্ষাদুপুর প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। স্টল নং- ২০৪, ২০৫। একটা গল্প আমার।

৪. "গল্পদ্য" - গল্প ও কবিতা/ছড়া সংকলন - স্টল এখনো চূড়ান্ত হয়নি। আমার একটা কবিতা আর একটা গল্প আসছে এখানে।

বিঃদ্রঃ সন্মানিত ব্লগারগণ বইমেলায় বইয়ের তালিকা সংক্রান্ত লেখায় অনুগ্রহ করে এই চারটি বই যোগ করে দিলে কৃতজ্ঞ থাকবো

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×