somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবিতে ৪০০ টাকা দিয়েও ডিজিটাল পরিচয়পত্র পাচ্ছেনা শিক্ষার্থীরা

১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ শনাক্তকরণের কাজে ব্যবহার ছাড়াও তাদের ক্লাশ-পরীক্ষা ও আবাসিক হলে উপস্থিতি, গ্রস্থগার, কম্পিউটার সেন্টার ও অন্যান্য শিক্ষা সহায়ক সুবিধাদির জন্য ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ৪৭টি বিভাগে ভর্তির সময় ডিজিটাল পরিচয়পত্র বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হলেও প্রায় দেড় বছরেও মিলছেনা বহুল প্রত্যাশিত ডিজিটাল পরিচয়পত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা শুরু করলেও প্রায় দেড় বছর পরেও ডিজিটাল পরিচয়পত্র পায়নি বিশ্ববিদ্যালয়ের বেশীর ভাগ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে পরিচয়পত্র বাবত নেওয়া হয়েছে ৪০০ টাকা। কোন কোন শিক্ষার্থীর কাছ একাধিক বার মোট ৮০০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মোটা অংকের টাকা দেওয়ার পর দেড় বছরেও ডিজিটাল পরিচয়পত্র না পওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যপক ক্ষোভ বিরাজ করছে।

খোজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রশাসন গত ১৩ মে ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়। রাবি ভিসি প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াসেফ উসমান ।ঐ অনুষ্ঠানে প্রাথমিক ভাবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ৫০০ জনকে এ পরিচয়পত্র প্রদান করার কথা থাকলেও গুটি কয়েক শিক্ষক-শিক্ষার্থী ছাড়া কারো হাতেই নেই ডিজিটাল পরিচয়পত্র।

বর্তমান প্রশাসন ১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে এই পরিচয়পত্র প্রদানের মাধ্যমে বিতরণ কাজ শুরু হয়। এক বছর অতিবাহিত হলেও মাত্র ৪০০ জন ব্যতীত কোন শিক্ষার্থীর হাতে নেই ডিজিটাল পরিচয়পত্র। এ পর গত ফেব্রুয়ারী মাসে ডিজিটাল পরিচয়পত্র প্র¯‘তভার দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্লাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ডিজিটাল পরিচয় পত্র প্রদানের কথা বলে আমাদের বেতন থেকে টাকা নেওয়া হয়েছে। এর পর এক বছর অতিবাহিত হওয়ার পরেও আজ পর্যন্ত আমি সেই পরিচয়পত্র হাতে পাইনি।
বিশ্ববিদ্যালয়ের সদ্য মাস্টর্সে ভর্তি হওয়া একাধিক শিক্ষার্থী বলেন, দেড় বছর আগে চতুর্থ বর্ষে ভর্তির সময় আমাদের থেকে ডিজিটাল পরিচয়পত্র বাবত ৪০০ টাকা নেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এবার মাস্টার্সে ভর্তির সময় আবারও ৪০০ টাকা দিতে হয়েছে। মোট ৮০০ টাকা দিয়েও আমরা আইডি কার্ড হাতে পাইনি।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্লা বলেন, নতুনভাবে ফেব্রুয়ারীতে আমরা কাজ শুরু করেছি। প্রথম ২০১৩-১৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির কারনে তাদের ডাটার প্রয়োজন নেই। এখন আমরা পরিচয়পত্র দেওয়ার লক্ষে সকল শিক্ষার্থীর ডাটা সংরক্ষণ করছি। প্রথমে চতুর্থ ও মাস্টার্স বর্ষের শিক্ষার্থীদের দেওয়া হবে। এর পর পর্যয়ক্রমে সকল শিক্ষার্থীদের দেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্র-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান বলেন, শিক্ষার্থীদের থেকে আমরা অতিরিক্ত টাকা নেইনি। চতুর্থবর্ষ থেকে যারা মাস্টাসে উঠেনে তাদেকে চতুর্থ ও মাস্টার্স উভয় পরিচয়পত্র নিতে হবে । কারন দুটোতেই শিক্ষার্থীদের সকল ধরনের তথ্যাদি সংরক্ষণ করা থাকবে। শিক্ষার্থীদের এ দুটি পরিচয়পত্র দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট উত্তেলনের জন্য ব্যবহার করতে হবে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×