somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগ, জেনেভা উৎসব,সুইজারল্যান্ড ( ফেট দো জেনেভ )

১৪ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গরম মানেই ইউরোপে প্রাণ। প্রায় প্রতিটি শহরেই থাকে উৎসব পরিকল্পনা। কোথাও সল্প সময়ের কোথাও দীর্ঘ। নির্ভর করে কার কোষাগারে কত টাকা সেটার উপর।

জেনেভা একটি বিখ্যাত শহর। প্রচুর বিদেশী, প্রচুর ট্যুরিস্ট , প্রচুর মানুষ।এখন আবার সামার তাই প্রাচুর্য্য বেড়েছে সবকিছুর। এরই মাঝে আমি এখানে এসেছি তাই অনেক কিছুর অভিজ্ঞতাও হলো। যেমন, বিশ্ব বিখ্যাত জেনেভা ফেস্টিভ্যাল।

জেনেভায় হবার কারনে গত কিছুদিন ধরে খাবার সেখানেই খাচ্ছি কারন অনেক ভ্যারিয়েশন এবং দামেও সস্তা। আর সাথে সাথে ব্লগের কথা ভেবে কিছু ছবি তোলা! তাই এখানে শেয়ার করলাম আপনাদের জন্য তোলা ছবিগুলো।



লেকের ২ধারে জমে উঠে "ফেট দু জেনেভ" বা জেনেভা'র মেলা। নানা রকমের খাবার,গিফ্ট ও বিভিন্ন রাইড নিয়েই এই জমজমাট মেলা। শিশু-কিশোর সহ সকল বয়সের লোকজনের জন্যই ছিল ব্যাপক আয়োজন। এমন সুষ্ঠ বিন্যাস চোখে পড়ার মত ব্যাপার।



লেক জেনেভার ২ পাড়, একটি মন্ট ব্লান্ক অপরটি জার্দান আঙ্গলে, এটা জার্দান আঙ্গলে পাড়ে'র উৎসব। জার্দান মানে গার্ডেন আর আঙ্গলে হলো ইংলিশ, মানে ইংলিশ গার্ডেন। ব্রিটিশদের প্রতি সমীহ বাড়ছে আমার, কারন এই জাতিটা সব জায়গায় উপস্থিত!!!



এই রাইডটা বেশ আকর্ষনীয় লেগেছে।প্রায় পুরোটা জেনেভাই দেখা যায় এটা থেকে। এবং বেশ কনসিডারেবল। কোন ঝাকিটাকি নাই শুধু একটু আতংক! এটাতে উঠতে ইচ্ছা করেছিল কিন্তু, উঠি নাই।




যেই রাইডটা ভাল লেগেছিল সেটা নিচ থেকে।


এর পর এই রাইডে, টিন এজারদের জন্য। এটা অনেকটা টাকা দিয়ে বিপদ ক্রয়ের মত। বেশ কিছু গোয়াড় চেহারার তরুন দেখলাম এটাতে উঠে আতংকে গরুর মত চিৎকার করছিল। তৎক্ষনাৎ শুনে বেশ মজা পেয়েছিলাম।



ভয় পাবে না কেন? ৩৬০ ডিগ্রী চক্কর দেয় যে!!!





খাবেন ??এগুলো সব চকলেট, ফ্রেঞ্চে এগুলোকে বলে বনবন! রাবারের মত জিনিস কিন্তু স্বাদ আসলেই ভাল।



এরপর ড্রিংক্স। নানা রংয়ের। নানা ঢঙ্গের। দামটা বেশী কিন্তু উসুল হয়।



ভারত অনেক বড় করে সুন্দর সাজিয়ে একটা স্টল দিয়েছে এই উৎসবে "ইনক্রেডিবল ইন্ডিয়া " নামে।যা দেখে অনেক ভাল লাগলো। ভারত হলেও প্রতিবেশী দেশ তো! আমার ক্লাসমেটদের নিয়ে এই স্টল দেখিয়ে বাংলাদেশের সাথে যেসব কিছুর মিল রয়েছে সেগুলো ব্যাখ্যা করলাম।


একদম তন্দুর রুটি'র ব্যাবস্থাও করেছে ওরা।

এরই মাঝে ছিল আতশবাজি, যেটার ২টি ভিডিও ইউটিউবে আপলোড করেছি, সেখানে থেকে দেখতে পারেন, এখানে ১০ সেকেন্ডের একটির লিংক, http://www.youtube.com/watch?v=ylRBwD-3hdE



রাতের লেক জেনেভাই আমার পছন্দের। আলোকিত, উজ্জ্বল যার সবটা দেখতে পারি এর বাইরে বসে।





*ক্যামেরাটা ভাল না, আমার ছবি তোলার হাতও ভাল না, ফ্ল্যাশ বন্ধ করলে ছবি ঘোলা হয়ে যায় , আর ফ্ল্যাশ দিয়ে তুললে ছবি অন্ধকার হয়। তাই এসব প্যাঁচ থেকে যেই কটা ছবি বেঁচে ছিল তাই দিলাম। বিরক্ত হলে দুঃখিত।

===============================

ছোটবেলায় মেলা,শিশু পার্ক , চিড়িয়াখানায় খুব একটা যাওয়া হয় নাই কেন যেন।

এখন যাই, উৎসব দেখি , মানুষ দেখি। ভাল লাগে। তবুও এটা সত্যি শেষের ছবিটার মতই আমার চোখে উৎসব। অন্ধকারে বসে বসে আলোয় দৃষ্টিপূর্ণ করতেই ভাল লাগে!

কিন্তু এমন উৎসব দেখলে শৈশবের আমি'র জন্য দুঃখ পাই যেমন দুঃখ পাই সেই সব শিশুদের ভেবে যারা এখনো মেলায় যাচ্ছে না। যাদের দু-চোখ ভরা আলোকিত হবার স্বপ্ন থাকা স্বত্ত্বেও উজ্জ্বল আলো থেকে দুরে বড় হচ্ছে।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×