এই মুহুর্তে আমার শুধু মনে হচ্ছে, আল্লাহ মহান।
ইতিহাসে দেখা যায়, কোন অন্যায়কারীই মাফ পায়নি, পাচ্ছে না, পাবেও না। ধর্মের বাণী আওড়ালেও মানুষকে কষ্ট দেয়ার অপরাধের শাস্তি হয়ই! হিন্দুদের হত্যা ও নির্যাতনে ধর্ম ব্যাবসায়ী বাচ্চু রাজাকারের বিচারের রায় তাই অনেক বেশী কিছু।
এটা শুধু মধুর প্রতিশোধই না, এই বিচার হলো ৭১ নিগৃহীত লাখো মানুষের প্রাণের, লাখো মা-বোনের ইজ্জতের-সন্মানের বর্বর লঙ্ঘনের বিচার। এই বিচার শুধু আমাদের মাথা উঁচু করার প্রয়াস নয়, এই বিচার আমাদের লজ্জামোচনের বিচার।
মাকসুদের সাথে সাথে আমরাও মা'কে কথা দিয়েছিলাম, "আমি শত্রু চিনি মা'গো, তুমি ঘুমাও নির্ভয়ে", আজ সেই প্রতিশ্রুতি পূর্ণ হলো। ধর্মের আড়ালে আশ্রয় নেয়া রাজাকারকে দিয়েই বিচারের সুফল ঘরে উঠতে আরম্ভ করলো।
এই রায়টা খুবই তাৎপর্যপূর্ণ। শুধু প্রথম বলেই নয়, ভিক্টিম ও আসামী'র পরিচয়গুলোও গুরুত্বপূর্ণ। এই বাচ্চু রাজাকার বেছে সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতন করেছিল। এবং সবদিক বিবেচনায়, ট্র্যাইবুন্যালের রায় ঘোষনা আরম্ভের জন্য উপযুক্ত ব্যাক্তিই নির্বাচিত হয়েছে।
( এই সেই অমানুষ, পার্ফেক্ট রাজাকার চেহারা! )
আওয়ামী লীগ'কে ধন্যবাদ না দিলেই নয়। ধন্যবাদ আওয়ামী লীগ, ধন্যবাদ বুবু।
সেই সাথে অনলাইনের গুন্ডা আমুলীগ'কেও ধন্যবাদ দিতে হয় ট্র্যাইবুন্যালের পক্ষে জনসমর্থন তৈরী'র নিরলস প্রচেষ্টার জন্য ( ব্যাপক শর্তস্বাপেক্ষে)
সরকারের কাছে অনুরোধ, যেই উৎসাহ ও উদ্দিপনা ছড়িয়ে দিলেন এই রাজাকারের বিচারের রায় ঘোষনা করে, কোনভাবেই এর রেশ কাটতে না দিয়ে একে একে আটক সবগুলো রাজাকারের বিচার করে রায় ঘোষনা করে ফেলুন। এত বছরের অপেক্ষা'র ইতি টানা আরম্ভ করেছেন, এর গতি অব্যাহত রাখুন।
ব্যাক্তিগতভাবে আগামী'তে সাকা আর গোআ'র বিচারের দৃষ্টান্তমূলক রায় কামনা করি।
জয় বাংলা, আল্লাহ মহান!!!
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



