জাতীয়তাবাদ একটা ঘটনা।
ন্যাশনালিজমকে ৫ ভাগে ভাগ করা যায়, ১- সিভিক ন্যাশনালিজম ২- এথনিক ন্যাশনালিজম ৩- রিলিজিয়াস ন্যাশনালিজম, ৪- লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম এবং ৫- ঔপনিবেশ বিরোধী ন্যাশনালিজম।
--------------
আমি মনে করি, ন্যাশনালিজম কনসেপ্টটা ফরাসী বিপ্লবের বাইপ্রোডাক্ট। ১ম বিশ্বযুদ্ধে'র আগে হাবসবুর্গ এবং অটোমানবিরোধীদের মাধ্যমে এবং ১ম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ও ফ্রেঞ্চবিরোধীদের মাধ্যমে এটা সারা বিশ্বে ছড়িয়েছে।
ভারতীয় উপমহাদেশে এই জাতীয়তাবাদ প্রথমে ব্রিটিশ বিরোধী এ্যান্টাই কলোনিয়াল রূপে প্রবেশ করে। এবং যেহেতু উপনিবেশবিরোধী জাতীয়তাবাদ এখন ইনভ্যালিড, তাই কালের পরিক্রমায় আজকে আমরা অদ্ভুত এক রূপ ধারন করে বসে আছি!
পাকিস্তান ছিল এ্যান্টাই কলোনিয়াল ও পরবর্তীতে রিলিজিয়াস ন্যাশনালিজমের বাইপ্রোডাক্ট। যার ভিত্তি ছিল ব্রিটিশবিরোধীতা এবং ধর্মের ভিত্তিতে গঠিত জাতিরাষ্ট্র। সমস্যা হলো, ব্রিটিশরা চলে যাওয়ার পর ঐ জাতীয়তাবাদ চালিকাশক্তি হারালো। এবং ধর্মের ভিত্তিতে জাতিরাষ্ট্র গঠিত হওয়ায়, মুসলমান ছাড়া অন্য সবাই রাষ্ট্রটাকে নিজেদের বলে গ্রহন করতে পারলো না। তাছাড়া, ধর্মের জোরে ভাষা এবং জাতিগত পার্থক্যও ঘুচলো না, ব্যাবসা-চাকরীসহ রাষ্ট্রীয় কর্মকান্ডে বৈষম্য তৈরী হলো এবং ফলাফল জাতিরাষ্ট্রে'র পতন!
পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে প্রথম বঙ্গবন্ধু'র নেতৃত্বে এথনো-লিঙ্গুয়াল ( ভাষা-জাতিভিত্তিক) ন্যাশনালিজম কায়েমের চেষ্টা করা হয়েছিল, যার ভিত্তি ছিল এথনিক বাঙ্গালি ও বাংলাভাষী জাতিরাষ্ট্র। যা বাংলাদেশে বসবাসরত চট্টগ্রামের আবাঙ্গালী উপজাতিদের অস্বীকার করলো এবং যেহেতু প্রায় অর্ধেক বাংলাভাষী ভারতীয় এবং ভারতের সাথে বিরোধপূর্ণ ইতিহাসের কারনে যারা ভারতবিরোধী তাদের দ্বারা প্রত্যাখ্যাত হলো। ফলাফল, গনঅসন্তোষ, বাংলাদেশের অভ্যান্তরে ভারতীয় প্রভাববৃদ্ধি এবং সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু'র মৃত্যু!
এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পর, ধর্ম-ভাষা বা বর্ণে'র মত কোন প্রাকৃতিক জাতিগত বৈশিষ্ট ধারনের বদলে আধুনিক এবং প্র্যাক্টিক্যাল কনসেপ্টে'র সিভিক ন্যাশনালিজম বিল্ডআপ করেন, যার ভিত্তি হচ্ছে, রাষ্ট্রে'র বর্ডারের ভেতর বসবাসরত বর্তমান সব নাগরিক মিলে জাতিরাষ্ট্র। এরফলে ধর্ম-ভাষা বা বর্ণ'র ভিত্তিতে কেউ বাদ পড়লো না। সবাই একটা কমন প্ল্যাটফর্ম খুঁজে পেল।
যেহেতু ধর্ম-ভাষা বা বর্ণভিত্তিক জাতীয়তাবাদ একই সময়ে সকল নাগরিককে একত্রিত করতে পারে না, এবং প্রাকৃতিক বৈষম্য সৃষ্টিকরে তাই, বাংলাদেশের মত একাধিক ধর্ম-ভাষা ও বর্ণে'র মানুষ অধ্যুষিত দেশে সিভিক ন্যাশনালিজমই শ্রেষ্ঠ। এমনিতেও অন্যান্য সকল প্রকারের ন্যাশনালিজমের ভেতর সিভিক ন্যাশনালিজমই বেস্ট। কারন, বিশ্বের কোন দেশই কোন একক ধর্মাবলম্বী, একক ভাষাভাষী অথবা একক বর্ণে'র মানুষের নয়। হিটলার বর্ণ'র ভিত্তিতে (এথনিক ন্যাশনালিজম) জার্মানী বানাতে চেয়ে বিশ্বের ইতিহাসের অন্যতম বর্বরতা দেখিয়েছে। ( রিলিজিয়াস ন্যাশনালিজম) ইসরাইল ধর্মে'র ভিত্তিতে রাষ্ট্র বানাতে চেয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। কানাডা-বেলজিয়ামের মত দেশ ভাষাগত জাতীয়তাবাদের হুমকীর মুখোমুখি। উল্টোদিকে, বহুভাষা, বহুধর্ম ও বহুবর্ণ'র দেশ হয়েও সিভিক ন্যাশনালিজম কায়েম করায় যুক্তরাষ্ট্র হচ্ছে নিজ নাগরিকদের জন্য অন্যতম সেরা একটা রাষ্ট্র।
যেখানে অন্যসব জাতীয়তাবাদ মানুষে মানুষে বিভেদ ও বৈষম্য তৈরী করে সেখানে একমাত্র সিভিক ন্যাশনালিজমই পারে সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসতে।
জিয়াউর রহমান দুরদৃষ্টি'র মাধ্যমে সেটা বুঝতে পেরে, বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে সিভিক ন্যাশনালিজম কায়েম করে গেছেন।
আমাদের প্রত্যেকের উচিত বাংলাদেশী জাতীয়তাবাদের উদারতা এবং মর্ম অনুধাবন করে গর্বিত হওয়া এবং সম্পূর্ণভাবে একে কায়েমে রাষ্ট্রকে সাহায্য করা। এজন্য আমাদের সবাইকে রাজনৈতিক দল বিএনপি'কে সমর্থন করতে হবে না, শুধু বাংলাদেশ'কে ভালবাসলেই চলবে।
আরেকটা কথা, দেশকে ভালবাসতে হলে অন্য দেশকে খারাপবাসতে হবে না, অথবা একঘরে হয়ে থাকতে হবে না, শুধু সবার আগে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশী, এই মানসিকতাটা ধারন করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



