বাংলাদেশে জামায়াত নেতাদের ফাঁসির রায়ের বিরুদ্ধে পার্লামেন্টে নিন্দা প্রস্তাব উত্থাপন করছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। সেখানে পার্লামেন্টের নিম্ন কক্ষের চলতি অধিবেশনে সোমবার বা মঙ্গলবার এ প্রস্তাব উত্থাপন করা হতে পারে। এতে সব রাজনৈতিক দলের সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। গতকাল ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের পাকিস্তানি সংস্করণ দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে জামায়াতে ইসলামীর অনেক নেতাকে ১৯৭১ সালের যুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সমর্থন করায় ও যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন করতে চলেছেন জামায়াতে ইসলামীর সদস্য সাহেবজাদা মোহাম্মদ ইয়াকুব খান। তিনি জাতীয় পরিষদের ৩৪ নম্বর আসন নিম্ন দির থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য। তার এ প্রস্তাবে পাকিস্তানি সরকারের কাছে কয়েকটি বিষয় তুলে ধরা হবে। বলা হবে এ ইস্যুটি বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে তুলে ধরতে। জামায়াতে ইসলামী ও অন্য রাজনৈতিক দলের নেতাদের অভিযুক্ত করা বন্ধ করতে চাপ সৃষ্টি করতে হবে।
ইয়াকুব খান বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানকে সহায়তা করার কারণে জামায়াতে ইসলামীর প্রবীণ নেতাদের শাস্তি দেয়া হয়েছে। এখন এসব নেতাকে সহায়তায় পাকিস্তান সরকারের এগিয়ে যাওয়া বাধ্যতামূলক। এ ইস্যুতে একটি অবস্থানও নিতে হবে।
সুত্র
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




