somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকাল বাসে নিউমার্কেট গমন ও ফেসবুক পর্ব

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেখতে দেখতে একটি বছর চলে গেলো, এই একটি বছরে আমি যা দেখেছি তা বলে বোঝাতে পারবো না। নতুন বছরের আগমন আমাদের সকলের জীবন কে করুক প্রাণবন্ত এবং সাফল্যময়। প্রতিবছর অল্প অল্প করে হলেও আমরা সবাই নিজেকে একটু একটু করে পরিবর্তন করি – চেষ্টা করি একটু নতুন কিছু করতে, যাতে আমাদের পুরাতন বছরের ভুল গুলো সুধরে নেওয়া যায়। ইংরেজীতে ইহাকে বলে হয়তো নিউ ইয়ার রেজুলেশন।

গতবছর বড়দিনের পরপর নতুন বছর এর অনুষ্ঠান এবং আয়োজন নিয়ে তোড়জোড় চলছে, আমি গিয়েছি একটু নিউমার্কেট – একটা ব্যাগ কিনবো। বাসা হতে বের হয়ে উঠলাম ২৭ নাম্বার লোকাল বাসে, ভিড়ের মধ্যে অতি কষ্টের মাঝেও কোন ভাবে নিজেকে একটি চিপায় ঢুকাতে সক্ষম হলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, একটা সিট খালি হওয়া মাত্র সেটার পেছনে ছোটা শুরু করলাম। শেষমেষ সিট পেলাম, কিন্তু পাসের সিটে বসে থাকা এক লুঙ্গি পড়া বৃদ্ধ কে দেখে খানিকক্ষণ থমকে থাকতে হলো –
লোকটা দেখতে বদখত, প্রথমত লোকটার চেহারায় বয়সের ভারে চোখে মুখে একটা রূক্ষতা প্রকাশ পায়। বাস একটু পরপর জ্যামে আটকা পড়ছে দেখে পকেট থেকে ফোনটা বের করে নতুন কেনা গ্রামিণফোনের ইন্টারনেট প্যাকে ফেসবুক ব্রাউজ করছিলাম, লোকটা বারবার আমার ফোনের টেক্সট দেখার জন্য উঁকি দিচ্ছিল দেখে আমার বেশ অস্বস্তি লাগছিলো। লাগাটাই স্বাভাবিক কারণ এরকম ভাবে কেউ কারো ফোনে উঁকি দেবে সেটা চিন্তা করতেও কেমন যেন অবাঞ্চিত লাগে, একটু পর লোকটা আমাকে জিজ্ঞাসা করলো – ‘আপনি কোথায় নামবেন?’ উত্তরে আমি বললাম – ‘নিউমার্কেট এর কিছু সামনে নামবো, কেন?’ আমাকে দেখে একটা অস্লিল হাসি দিয়ে বলল, ‘জ্বে… আমিও সেইখানেই নামবো… তা ভাই আপনি করেন কি?’
এরকম অপরিচিত কারো সাথে কথা বলাটা আমার স্বভাবগত নয়, সুতরাং প্রসঙ্গত কারণেই আমি বারবার উহাকে এড়ানোর চেষ্টা করতে লাগলাম। যতই এড়াতে চাই লোক ততই জেঁকে বসে, বারবার এই কথা সেই কথা বলে কথা আদায়ের চেষ্টা করতে লাগলো।

অবশেষে আমাকে জিজ্ঞাসা করে – ‘ভাই, আপনার হাতে ঐটা কি ফেচবুক?’ আমি বললাম, ‘জ্বী এটা ফেসবুক, কেন?’ উত্তরে লোকটা আমাকে একটা বিজয়ীর হাসি হেসে বলল, ‘আমাকে একটা ফেসবুক খুলে দেবেন?’ আমি বললাম, ‘আপনি কি ফোন ব্যবহার করেন?’ পকেট থেকে একটা সিম্ফোনীর ক্লাসিক সিরিজের ডায়েল প্যাড কীবোর্ডওয়ালা ফোন দিয়ে বলল, ‘এই যে এইটা!’। আমি খুশি খুশি ফোনটা হাতে নিয়ে দেখলাম, অপেরা মিনি ব্রাউজার আর ফেসবুক এ্যাপ দুটোই বিল্ট ইন দেওয়া আছে। অতঃপর বাসের মধ্যে বসে নিজের ৫-১০ মেগাবাইট খরচ করে বৃদ্ধ কে একটা ফেসবুক এ্যাকাউন্ট খুলে দিলাম।

হয়তো আমার কাজটা করা ঠিক হয়েছে, হয়তো হয়নি তবে আমার নিজের বিবেক আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি। আমার দেশের সকল শ্রেণীর মানুষ অন্তত ইন্টারনেট কি? তথ্য প্রযুক্তি কি? কিভাবে অনলাইন যোগাযোগ মাধ্যম গুলো কাজ করে সে খবর রাখে, ওরা জানে কিংবা জানতে চায় তাতেই আমি খুশি হয়েছি।

একটা সময় আমিও বুড়ো হবো, তখন হয়তো ভবিষ্যত প্রজন্ম আমাদের চেয়েও উন্নত কোন প্রযুক্তি ব্যবহার করবে। তখন আমিও বুড়ো বয়সে কোন বাচ্চা ছেলের কাছে সাহায্য চাইলে সে যদি আমার প্রতি বিরূপ আচরণ করে তবে কিন্তু আমি কষ্ট পাবো। হয়তো মন থেকে মেনে নিতে পারবো না, হাঁটুর বয়সের একটা বাচ্চা ছেলে আমাকে বুড়ো আঙ্গুল দেখাল, অন্তত এতটুকু কমন সেন্স থেকেই আমি এই বৃদ্ধ লোকটিকে সেদিন সাহায্য করেছিলাম, পরে ভেতরে ভেতরে আমার নিজের কাছেই অনেক আনন্দ লাগলো।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×