somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুষ্টামিঃ এক শীতের সন্ধ্যায় আমি আর আরিয়ান :)

১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতবছর শীতের ঘঠনা। আমি, বোন আর চার বছরের ভাগ্নে আরিয়ান আমাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছি। গল্প করতে করতে একসময় সন্ধ্যা হয়ে যায়।
বাসায় ফেরার জন্য সিএনজি আনতে বের হব এমন সময় আরিয়ান বায়না ধরল সেও আমার সাথে যাবে। মেইন রোডে না আসলে সি এন জি পাওয়া যাবে না। আর বাসা থেকে মেইন রোড খানিকটা দূরেই। ঠান্ডার মধ্যে তাই আরিয়ান কে নিয়ে আসা ঠিক হবে না। আমি তাকে বললাম তোমার যাবার দরকার নাই। আমি যাব আর আসব।
সাথে সাথে সে বলল.. আমিও তোমার সাথে এই যাব, এই আসব।
আমি দেখলাম পোলা তো ভালই ত্যাদর।

এবার একটু ডিফেনসিভ মুডে গিয়ে গলার স্বর যতদূর পারা যায় মোলায়েম করে বললাম, মামা! বাইরে তো ঠান্ডা। ঠান্ডা লেগে তোমার শরীর খারাপ ...।
কথা শেষ করার আগেই তার জবাব, কিচ্ছু হবে না। দেখছ না জ্যাকেট পড়ে আছি।
আমি বললাম, মাথায় তো কিছু নেই। কানও খোলা। কান দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে মাথার ভেতর গিয়ে বাসা তৈরি করে ফেলবে। তখন কিছু শুনতে পাবে না।
সে তখন আমার মাথায় উলের ক্যাপের দিকে ইশারা করে বলল, ওটা আমাকে দিয়ে দাও।
ওটা তোমাকে দিলে আমার কি হবে? আমার তো ঠান্ডা লেগে যাবে।
অ্যারে না। তোমার কিচ্ছু হবে না। তুমি বড় ব্যাটা না?

আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, এরকম দুষ্টামি করে না। মা জানলে পিটুনি দিবে।
আমার এ কথা সে পাত্তাই দিল না। তার এক কথা, আমাকে নিয়ে যাও।

আমি দরজা খুলতে যাব..এমন সময় তার চিৎকার, এই ব্যাটা আমারে নিয়ে যা।
আমি দেখলাম পোলা তুই তোকারীতে নেমে এসেছে। ফাজিল পোলা। তবে পাত্তা দিলাম না।
আমি দরজা খুলে বের হয়ে আসব..দৌড়ে এসে আমার হাটু জড়িয়ে শুরু করল কান্না কাটি। কান্না জড়ানো কন্ঠে আবদার, মামা! প্নিজ..আমাকে নিয়ে যাও।

কান্না দেখে আমার খারপাই লাগল। কিন্তু করি কি। ফার্মের মুরগ টাইপের এই সব বাচ্চাদের ঠান্ডা লাগলে বিরাটা যন্ত্রনা।
কান্না শুনে তার মা সহ অন্যরা এসে হাজির। আরিয়ান তখনো আমার হাটু জড়িয়ে আছে। এটা দেখে অনেকে বিশেষ করে মেয়েরা আফসুস করে বলছে..
আহারে! বেচারার বাইরে যাবার কি শখ। কি হয় একটু নিয়ে গেলে?

তার মা দেখলাম কই থেকে একটা মাফলার এনে মাথা গলা কান ভালভাবে জড়িয়ে দিয়ে বলল, নিয়ে যাও। না হলে আযরাইল ঠান্ডা হবে না।


বাসা থেকে বের হয়ে আরিয়ান আমার হাত ধরে হাটছিল। আমার মাথায় এই সময় একটা দুষ্ট বুদ্বি আসল..আজকে ব্যাটারে একটা শিক্ষা দিতে হবে।
কিছুদূর আসার পর আমি আমার হাতটা ছাড়িয়ে নিলাম।
আরিয়ান ধরার চেষ্টা করল।
আমি হাত সরিয়ে নিলাম।
এবার সে গলার স্বর মোলায়েম করে বলল, মামা..দেখছ...কি অন্ধকার!
আমি শুনেও না শোনার ভাণ করলাম।
সে আবার আমার দিকে তাকিয়ে বেশ লম্বা করে বলল, মা..মাআআ!
আমি এবার আমার গলার স্বর পরিবর্তন করে বললাম, তুমি কে?
সে দেখলাম কিছুটা অবাক হলো। কিন্তু কিছু বলল না।



মেইন রোডে গাড়ী নাই বললেই চলে। সিলেটে দিনের বেলাই কিছুই পাওয়া যায় না। আর সেটা ছিল শীতের সন্ধা। রাস্তাঘাট পুরোটাই ফাকা। আরিয়ান আমার পাশে দাড়িয়ে আছে। আমি একটু দূরে গেলেই আরিয়ানও আমার সাথে যাচ্ছে। আমি ল্যাম্প পোস্টের পাশে গিয়ে দাড়ালাম যাতে আরিয়ান আমাকে স্পষ্ট দেখতে পায়। এবার শুরু করলাম আসল খেলা। :)

ইয়াহু বলে..শুন্যে লাফিয়ে উঠলাম। তারপর শুরু করলাম বিড়বিড় করে কথা বলা। আরিয়ান আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তার কাছে গিয়ে চোখ বড় বড় করে, চোখের দুই মণি কে কাছে নিয়ে এসে গলার স্বরকে ভূতুরে করে বললাম, তুই কে রে??
তারপর দুই হাত উচিয়ে বিকট স্বরে বললাম, হালুম!
আরিয়ান...কাঁদু কাঁদু গলায় বলল..মামা! আমি ভয় পাচ্ছি।
ভাগ্না দেখি মামার চেয়েও ডরপুক। :P

'মো হু হা হা..হা হা..' বলে বিকট স্বরে হাসতে লাগলাম আর বলতে লাগলাম আর দুষ্টামি করবি? না কি তোর ঘাড় মটকে খাব।
আরিয়ান কাতর স্বরে বলে...মামা প্লিজ! থামো মামা। আমি সত্যি ভয় পাচ্ছি।
আমি আরিয়ান কে ভয় দেখিয়ে যখন তার দিকে যাই..সে দৌড়ে সরে যায়। আবার আমি যখন আরিয়ানের উল্টোদিকে আস্তে দৌড় দিই তখন সে আমার পিছু পিছু আসতে থাকে। :)

এক সময় আরিয়ানের মা ফোন করে বলে...সিএনজি খুঁজার দরকার নাই। চলে আস। আরিয়ানের বাবা গাড়ী পাঠাচ্ছে।

বাসায় ফেরার পথে আরিয়ান গাড়ীতে দাড়িয়ে আছে। ওর মা বলল সিটে বস না হলে ব্রেক ধরলে পড়ে ব্যাথা পাবে। সে শুনছে না। এবার আমি তাকে একটা চিমটি দিলাম। পেছন দিকে তাকাকেই চোখ দুটি বড় করে চোখের মনি এক করে তার দিকে তাকালাম। উদ্দেশ্য কিছুক্ষণ আগের ঘঠনা মনে করিয়ে দেয়া। কিন্তু আমি কিছু বুঝার আগেই দুম করে আমার গালে আরিয়ানের পাঞ্চ। :(
আর বলছে, আমাকে ভয় দেখাস, আমার সাথে পাগলামী করিস..না?

ওর মা বলছে..ছি ছি..বেয়াদব ছেলে! মামা কে কেউ মারে? আজকে বাসায় যাও। তোমার বাবাই কে বলব।

'মামা কেন আমাকে ভয় দেখায়? আমিও নানা ভাই কে ফোন করে বলব।'
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×