আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
সবচে সুন্দর মেয়ে দুইহাতে টেনে সারারাত চুষবে নষ্টের লিঙ্গ;
লম্পটের অশ্লীল উরুতে গাথা থাকবে
অপার্থিব সৌন্দর্যের দেবী।
চ’লে যাবে,
কিশোরীরা চ’লে যাবে,
আমাদের তীব্র প্রেমিকারা
ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা ক’রে চ’লে যাবে,
নষ্টদের উপপত্নী হবে।
এই সব গ্রন্থ,শ্লোক,মুদ্রাযন্ত্র
শিশির, বেহালা, ধান,
রাজনীতি, দোয়েলের স্বর,
গদ্য, পদ্য, আমার সমস্ত ছাত্রী,
মার্ক্স-লেনিন,
আর বাঙলার বনের মত আমার শ্যামল কন্যা,
রাহুগ্রস্থ সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক,
আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে।'
-----------হুমায়ূন আজাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



