somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যার কালতো আফ্রিদি একদম ফাটাই দিছে , স্যার ইনজামাম তো লাস্ট বলে সিক্স মাইরা ভারত রে একদম উড়াই দিছে

১৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাই স্কুলের টিচারদের হাবভাব সব সময় ই একটু অন্য রকম থাকে। উনারা প্রাইমারি স্কুলের স্যারদের মতো এতো পিতৃ সুলভ আচরণও করেন না,আবার বিশ্ববিদ্যালয়ের স্যারদের মতো এতোটা ফ্রেন্ডলিও হতে পারেন না।
উনাদের ভেতর সব সময়ই একটা অন্যরকম ভাব থাকে,যার কারনেই হয়তো এখনো হাই স্কুলের স্যার দের কেই সব চেয়ে বেশি আপন মনে হয়।

আমি ক্লাস ৫ এ এসে হাই স্কুলে ভর্তি হই। আমাদের এক স্যার ছিলেন -এনাম স্যার । এনাম স্যার, এনাম স্যার এর চেয়ে "রাজাকার" নামেই বেশি বিখ্যাত ছিলেন। বড় ভাইরা স্যারকে এই নামেই ডাকতো।
বড় ভাইদের কাছ থেকে আমরাও সেটা গ্রহণ করি। স্যার কোন যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিলেন না। কিন্তু উনার খুব বেশি পাকিস্তান প্রীতি ছিলো।

স্যার আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিয়েছেন। এমনিতে খুবই রাগি ছিলেন,বাট স্যারকে খুব সহজেই ম্যানেজ করা যেত।
আমরা যেদিন স্যারের পড়া শিখে আসতাম না,সেদিন স্যার ক্লাসে আসলেই পাকিস্তানের প্রসঙ্গ তুলে দিতাম। " স্যার কালতো আফ্রিদি একদম ফাটাই দিছে , স্যার ইনযামাম তো লাস্ট বলে সিক্স মাইরা ভারত রে একদম উড়াই দিছে।"
এই গুলা বললেই স্যারের চোখে মুখে আনন্দ ফুটে উঠতো। স্যার পড়ার কথা ভুলে গিয়ে পাকিস্তান বন্দনায় মনোনিবেশ করতেন। স্যারের মতে পাকিস্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। স্যারের কাছ থেকেই আমরা জানতে পারি,পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর সব চেয়ে উন্নত সেনাবাহিনী। :p


ক্লাস এইটে স্যার ইসলাম শিক্ষার ক্লাস নিতেন। স্যারের ক্লাসে টুপি আনা বাধ্যতামূলক ছিল। পোলাপাইন টুপি না আনলে, মাইর খাওয়ার ভয়ে আমাদের সাথে বসে হিন্দুধর্ম শিক্ষা ক্লাস করতো। হিন্দুরা ছিল অপেক্ষাকৃত অনেক কম,কিন্তু
ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষা ক্লাসে স্টুডেন্ট বেশি থাকতো। :D

স্যারকে নিয়ে আমার একটা ঘটনা না বললেই নয়। ক্লাস নাইনে স্যার আমাদের ক্লাস টিচার ছিলেন।
সেদিন ছিলো বেতন কালেক্ট করবার দিন। তো স্যার সবার কাছ থেকে একে একে বেতন কালেক্ট করছিলেন। ক্লাস ক্যাপ্টেনকে বলেছেন কেউ যদি কথা বলে,তাইলে বোর্ড এ তার নাম লিখতে।
তার পরেও পোলাপাইন কথা বলেই যাচ্ছিলো। এই দিকে স্যারও বেতনের হিসাবে কোন একটা ঝামেলা লাগিয়ে ফেলেছিলেন। আমি ব্যাপারটা বুঝতে পারি। বুঝতে পেরে সবাইকে বলি যে,
" এই তোরা কথা কইছ না,দেখতেছছ না স্যারের মাথা গরম ???"
এই কথা বলে আমি স্যারের কাছ থেকে সমর্থন পাবার আশায় স্যারের দিকে তাকালাম।
দেখি স্যার ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন।

-এই তুই এদিকে আয়,স্যার বললেন।

আমি স্যারেরকাছে যাবো সেই জন্য ব্রেঞ্চের নীচে স্যান্ডেল খুঁজছিলাম। স্যান্ডেল পাবার পর ব্রেঞ্চ থেকে উঠে দেখি স্যার নিজেই আমার কাছে চলে এসেছেন।
আমি কিছু বুঝে উঠার আগেই স্যার আমায় পেটাতে শুরু করলেন। সে কি পেটানুরে ভাই......

প্রায় ১০ মিনিট স্যার আমায় কন্টিনিওয়াসলি কিল ঘুসি থাপ্পর মারলেন,আমি জেনো না জানি কি বলে ফেলছি। ১০ মিনিট পর স্যার চিল্লাইতে লাগলেন , " এই লোক,এই লোকের কতো বড়ো সাহস বলে যে আমার মাথা গরম !!
যাই হোক সেদিন আমি স্যারকে কিছুতেই বুঝাতে পারি নি যে,আমি বলতে চেয়েছি একটা স্যার বুঝেছেন আরেকটা।

আমরা যখন ইন্টার ফাস্ট ইয়ার এ পড়ি,তখন এক দুপুর বেলা স্যার মারা যান।

স্যার আমায় সেদিন ঐ ভাবে মেরেছিলেন বলেই হয়তো এখনো স্যারের কথা আমার ভীষণভাবে মনে পরে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×