somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেন্ট মার্টিন্সঃ দুর্ঘটনার ঘটার আগে চিনে রাখুন জায়গাটি

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জীবনে সেন্ট মার্টিন্স গিয়েছি একবার। সত্যি বলতে বাংলাদেশে যদি একটি ভুবন ভোলানো্ সীবিচ থেকে থাকে তাহলে সেটি এই সেন্ট মার্টিন্স আইল্যান্ডের সী বিচ। এখানেই কয়েকদিন আগে ঘটে যাওয়া আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় এর ছয় ছাত্রের মৃত্যু আমাদের সবাইকেই অনেক মর্মাহত করেছে। অন্যদে্র থেকেও বেশী মর্মাহত হবেন আপনি, যখন আপনি শুনবেন যে সেই ঘটনাস্থল এলাকাটি থেকে পূর্বেও ঘুরে এসেছেন এবং আপনি কোনো ভাবেই বিশ্বাস করতে পারবেন না যে এতো সুন্দর একটি যায়গায় একসাথে ছয়জন ছাত্র মারা যাওয়ার মত দূঘটনা ঘটতে পারে। এই জন্যই লিখতে বসেছি ঐ ঘটনাস্থলটির বিশেষত্ব নিয়ে।

উপরের ছবি তে লাল চিহ্নিত এলাকাটিতেই ঘটেছিল কিছুদিন আগের সেই মর্মাহত ঘটনাটি। পুরো সেন্ট মার্টিন্স আইল্যান্ডের মধ্যে সবচেয়ে সুন্দর বীচ এই জায়গাটা। কারণ দ্বীপটির অন্যান্য পাশের সীবিচ এর মত এখানে নেই কোনো ধারালো প্রবাল, আছে শুধু পরিষ্কার নীল পানি। হোটেল প্রাসাদ প্যারাডাইস এর সামনের গলি দিয়ে সোজা হেটে গেলেই পাবেন এলাকাটি।

লাল চিহ্নিত বিচ এলাকাটির বিশেষত্ব এই যে, এখান পানির গভীরতা অনেক কম। কক্সবাজারের সী বিচ এ নামলে যেমন খুব কম দূরত্বেই কোমর সমান পানির গভীরতা পাওয়া যায়, একটু দূরেই উচু উচু ঢেউ দেখা যায় এখানে ঠিক তার উল্টো। লাল চিহ্নিত এলাকাটিতে বিচ এর ঢাল এতটাই কম যে বড়জোর হাটু পানিতেই অনেকটা সমুদ্রের ভিতরে অনায়াসে হেটে যেতে পারবেন। এর কারণ এখানে কক্সবাজার এর বিচ এর মত উচু ঢেউ নেই। বরঞ্চ আছে শান্ত নীল পানি। এরকম শান্ত, কম গভীরতার সী বিচ দেখলেই আপনি একটু গভীরে (যতক্ষণ কোমর পানি থাকে) যাওয়ার দুঃসাহস দেখানোর ইচ্ছা পোষন করতেই পারেন। কারণ পানি পায়ের কাছে যতক্ষন কম থাকে এবং যতক্ষণ আপাত দৃষ্টিতে বর্ননাতীত সৌন্দর্যের শান্ত নীল সমুদ্র দেখা যায় ততক্ষন শুধু সমুদ্রের ভিতরের দিকেই যেতে ইচ্ছে হয় (ব্যক্তিগত অভিজ্ঞতা)। আমি নিজে যখন ঠিক এই এলাকাটির পানিতে প্রথমবার নামি তখন শুধু ইচ্ছে করছিল আরেটু ভেতরে যাই, আরেকটু ভেতরে যাই। কিন্তু আশেপাশে মানুষজন কম থাকায় এবং আমি নিজে একা থাকায় বেশীদূর যাওয়ার সাহস করতে পারি নাই। যাই হোক, লাল চিহ্নিত এলাকাটিতে পানির গভীরতা কম হলেও একটু ভিতরের দিকে যে কোনো জায়গাতে পানির নিচে গর্ত থাকতেই পারে। সেটা কোথাও চিহ্নিত করা নেই এখানে। একই কথা প্রযোজ্য "ছেড়া দ্বীপ" এর সীবিচ এর ক্ষেত্রেও । তাই এসব এলাকায় যখন পানিতে নামবেন তখন নিজেকে একটু সতর্ক অবস্থায় রাখবেন। অচেনা যায়গায় যেকোনো কিছুই আ্পনার অজানা। পানির নিচে কোথায় কি আছে সেটাও আমাদের অজানা। আর যেকোন অনাকাঙ্খিত দূঘটনা আপনার পরিবারকে যেমন কাদিয়ে যায়, আপনার কাছের মানুষগুলোকেও ঠিক ততটাই ব্যথিত করে। আমরা চাইনা আ্মাদের কাছের মানুষগুলো এভাবে হারিয়ে যাক।

সকলের সেন্ট মার্টিন্স যাত্রা শুভ হোক।।


সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×