এত সময় কোথায় তোমার ফিরে তাকাবার
কেউ ফিরে না,রেললাইনের মত সমন্তরাল লাইন ধরে চলে যায় নির্ধারিত গন্তব্যে
তাই সমন্তরাল ভাবে চলতে না জানলে তুমি পেছনেই পড়ে রইবে
পাশাপাশি অবস্থানকারীর স্থান হয়ে থাকবে শুন্য,
পেছন থেকে আসা কেউ হয়তোবা পূরন করবে সেই শুন্যস্থান
আসলে শূন্যস্থান কখনোই পূরণ হয় না,কোন কিছুতেই না,কাউকে দিয়েই না
তাই
দ্বিধাহীন ভাবে রাতজাগে কেউ কেউ
রাত জাগে, নাকি নিজেকে ফাঁকি দেয় এই নিয়ে বিতর্ক চলে মনের ভিতর
কেউ বলে জীবনের শ্রেষ্ঠ ভোর দেখবে বলে জেগে আছে
কিন্তু সেই ভোর দেখা হয় না কারোর
ভোরের খুব কাছাকাছি এলে মায়াচ্ছন্ন ঘোর লাগে চোখে
জীবনের শ্রেষ্ঠ ভোর দেখতে দেয়না প্রকৃতি।
প্রকৃতি অপূর্নতা ভালবাসে,প্রকৃতি শুন্যস্থান ভালবাসে
মানুষের চাওয়াকে উপেক্ষা করা যায়,প্রকৃতির নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



