![]()
কিছু নোটিফিকেশন অদেখাই থাক,চ্যাট বক্সের কিছু প্রতুত্তোর তোলা থাক
সময় হলে পড়ে নেবক্ষন।
আর গোপন অক্ষরগুলি যদি তোমার অ-ভালোবাসায় ভুলেই যাই!
তবে নতুন করেই না হয় আবার বাধব ঘর শূন্যালয়ে
নতুন নামে,নতুন জীবন।
আমি যেমন তোমায় ভুলতে পারব না,তুমিও তেমনি
কোন একদিন খুব অবসরে,পুরোনো স্ট্যাটাসে ফিরে গেলে,আমার দেয়া লাইক তোমায় কাদঁবে
সত্যি বলছি তুমি কেদোঁ না
মানুষ কখনো পাথর হতে পারে না! আমিও যেমনি পারবনা এখনকার এই স্মৃতি ভুলে যেতে
ফ্রেন্ড রিকোয়েষ্ট জীবনে অনেক পাবে,
কিন্তু সত্যিকারের ফ্রেন্ড রিকোয়েষ্ট ছিল আমার বাড়ানো হাত টাই!!
মেয়ে তুমি কেদোঁ না,সত্য শুনে কেদোঁ না
তোমার জন্য এই মুখচ্ছবিতে আমি ও কাদঁতে চাই না।
অগোছালো মেয়ে,বলে যাও?
আমি কি তোমার ভালবাসার সেই অগোছালো ছেলে হই না?
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


