![]()
সুখী মেয়ে
তোমায় বোঝা বড় দায়,তুমি অসীম বা সসীম কোনটাই নও
তুমি সমুদ্র নও পাখি নও আলো নও আধার ও নও
তুমি কি!!
সেদিন সন্ধ্যায় এক গাল হেসে বলেছিলে"হারিয়ে যাচ্ছি"
জানি তুমি সত্যি হারিয়ে যাবে
মিথ্যের আলো ছায়ায় তুমি থাক না
কঠিন কথাগুলি তোমার কাছে সাধারণ,খুব সাধারণ
আমার মত নয়,অন্য কারো মত সাধারণ
তাহলে আমি কি!!
আমার হৃদয় জুরে অনেক কথা, অনেক প্রশ্ন, তোমায় ঘিরে
তুমি তা জানা সত্বেও নিজেকে আধার বানাও হরহামেশাই
তুমি অচেনা নও,অজানা নও এমন কি অসাড় ও নও
আসলেই তুমি কি!!
প্রশ্নের উত্তর জানা নেই! জানা হবে না তোমায় পেলেও!!
এ অপ্রাপ্তি নয়,
এ অপারগতা
এ শুন্যতা
এ স্থিরতা।
প্রস্থানে,
যে হাসিটুকু দিয়ে গেলে,তা আমি পারিনি ফেলে দিতে
জেনে রাখিস!!
যেদিন তোর সব হাসিকে উহ্য করতে শিখে যাব
সেদিন আমিও হব সুখী পুরুষ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



