![]()
সুদীর্ঘ পত্র লেখার ইচ্ছে ছিল তোমার কাছে,ছদ্মনামের সম্ভাষণে
শুরুতে তোমার প্রতি প্রশ্ন থাকবে
মধ্য গগনে আমার আশা নিরাশারা
শেষক্ষণে বিদায়ী উষ্ণতা।
হয়নি কিছুই,বাস্তবতায় হয় না
বাস্তবতা কেড়ে নিতে জানে,পূর্ণতা শেখেনি
আমিও শিখিনি পত্র লিখতে যেমন!
তাই,
ক্ষণকাল আয়ু নিয়ে আমার ইচ্ছেটা মরে যায় প্রতিদিন
তোমাকে লেখা হয় না
কালিতে তোমায় দেখা যায় না।
সেকারণেই,
কত কী না লিখি আজকাল নিজের মনে
তুমি কি জানো মনে মনে কত লেখা আছে জমে?
মনের কাগজ তাই পোষ্ট হয় না কখনোই।
ভালবাসাকাংখী পুরুষ লিখতে পারেনা একটি পত্র
মনের ভেতর যতই লিখুক,থাকুক মহাকাব্য।
দেখো একদিন ঠিক ই লিখে ফেলব,যার শুরু হবে এমন-------
"শেষ চিঠি,সুনিপুণা তোমাকে"
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




