![]()
মানুষ বদলে যায়,পৃথিবীও নাকি বদলায়
মেয়ে তুমি,আজো বদলে গেলে না এতটুকুও
এখনো মুঠোফোনে জোর দিয়ে বল
মদ ছেড়ে দাও,সিগারেট আর খেয়ো না
মেয়ে তুমি আজো নারী হতে পারো নি
নারী হলে বদলে যেতে,পূর্বের মত বলতে না,”ছেড়ে দাও”
মাঝে মাঝে ইচ্ছে করে,তোমাকে কিছু ছেড়ে দিতে বলতে
বলতে ইচ্ছে করে,সব ছেড়ে দিতে পারি!
সব বলা কি আর কন্ঠ ছেড়ে বেড়িয়ে আসে?
মনের সব কথা কি এখন তোমায় শোনাতে পারি!
ছেড়ে দেবার কষ্ট আমি তোমাকে ছেড়ে বুঝে গেছি
তাই তোমাকে আর বলা হয় না, “ছেড়ে দাও”
ওমন কষ্ট পেলে,তুমিও বোধহয় বলতে না শব্দ দুটি
মেয়ে,তুমি নারী হও
বদলে যাওয়া পৃথিবীর সাথে তাল মেলাও
মেয়ে তুমি মানুষ হও
ছেড়ে দাও শব্দ ভুলে নতুন শব্দ সাজাও।
বিঃদ্রঃ সামুর নতুন ভার্শনকে স্বাগত জানাইলাম নতুন কবিতা দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


