তুমি রোদ চেয়েছিলে,হাতের মুঠোয় এনেছিলাম
সন্ধ্যায় মুঠো খুলতেই, জোনাক পোকা দেখতে পেলেম
তুমি স্বপ্ন এনেছিলে,আমায় অবাক করে দেবে বলে
দেখতে চাইতেই!!
সত্যি অবাক করে দিয়ে বললে,শর্ত ছাড়া স্বপ্ন মেলে না।
শর্তহীন কিছু চাই নারী
অর্থহীন কিছু চাও!!
নইলে
আমার জোনাক পোকার বিনিময়ে তোমার স্বপ্ন
অধরা শব্দেই সমাপ্তি টানবে,এই ছোট্ট চিত্রনাট্যের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




