আমার কাছ থেকে শৈশব,কৈশর,যৌবন গেছে চলে
সিঁড়ির পাড়ের মত ধাপে ধাপে কত কী না হারিয়েছি
শৈশবে রংপেন্সিল,কৈশরে প্রিয় লাটিম,যৌবনে সুলেখার নীল খাম।
রং পেন্সিল হারানোর দায়ে মায়ের পিটুনি পেয়েছিলাম
লাটিম হারিয়ে চোখের নোনা জল
নীল খাম হারিয়ে গিয়েছিল বলে
সুলেখার বদলে অন্যের সাথে করি সংসার নামের নাট্য!!
কোণ হারানোই ছাপ ফেলতে পারেনি আমার জীবনে।
যেমন পারেনি সুষমা ও!!
চন্দ্রমল্লিকা আজ ভোরে জানালো
কাল রাতে রং পেন্সিল বলে নাকি ঘুমের ঘোরে কান্না করেছি।
আজকের এই অপরাহ্নে বুঝে গেছি
শৈশবে রং পেন্সিল হারানোর দায়েই বুঝি,
চন্দ্রমল্লিকার সাথে আমার সংসার, আজো সাদাকালো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


