
মিথ্যে-সময়
আমি জানি কি করে মিথ্যে বলতে হয়
জানি না কেমন করে বলে সত্যিকারের সত্য
তোমার দারুণ অভিযোগ "আমি মিথ্যেবাদী"
তোমার বলা মিথ্যেবাদী উপাধি হাতের মুঠোয় রেখে বলছি
যেদিন মিথ্যে বলি তুমি বুঝতেই পারো না,
সত্য বলেই কেবল "মিথ্যেবাদী" উপাধি আমার।
সত্য সবাই ধারণ করতে পারে না,তুমিও পারো নি
মিথ্যে "মিথ্যেবাদী" হয়েই একদিন হারাব "তোমার সত্য সময় থেকে"
ভাল থেকো সেই সময়,
সত্যবাদী অন্য কোন পুরুষ যেন রাঙায় তোমার মিথ্যে সময়।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




