somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়া ক্রাইসিস চলছে

১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ পর্যন্ত দেশের মিডিয়াজগতের মালিকানা পর্যায়ের 19 প্রভাবশালী ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। অপরাধীর আশ্রয়দাতা, বিদেশী সংস্থার কাছ থেকে টাকা খাওয়া, মানি লন্ডারিং থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আটকের তালিকায় আরো 5 মিডিয়া মালিকের নাম রয়েছে। অপর 4 জনকে কড়া নজরদারিতে রাখা হয়েছে।
এনটিভি, আরটিভি ও দৈনিক আমার দেশের চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী, চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন ও চেয়ারম্যান সাবেক এমপি এমএইচ সেলিমতো এ গ্রেফতারের তালিকায় আছেনই। সমঙ্্রচারের অপোয় থাকা চ্যানেল সিএসবির মালিক সালাউদ্দিন কাদের চৌধুরী, বিজয় টিভির উদ্যোক্তা মেয়র মহিউদ্দিন আহমেদ, ফাল্গুন টিভির মালিক ব্যারিস্টার নাজমুল হুদা, যশোরের স্থানীয় দৈনিক লোক সমাজের মালিক সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল এসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, রূপসী বাংলা চ্যানেলের চেয়ারম্যান রমজান আলী, সমঙ্্রতি অনুমোদনপ্রাপ্ত টিভি চ্যানেল এসএনটিভির বিনিয়োগকারী দু সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ এবং নাসিরউদ্দিন পিন্টু, তারেক রহমানের ঘনিষ্ট হিসেবে পরিচিত রেডিও ফুর্তির মালিক আনিস আহমেদ এমনকি বৈশাখী টিভির মির্জা আব্বাসের মতো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদেরও আটক করেছে যৌথ বাহিনী।
যুগান্তরের মালিক নূরুল ইসলাম বাবুল বা জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদসহ প্রিন্ট মিডিয়ার আরো যে মালিকরা গ্রেফতার হয়েছেন, তারা হলেন_ ইন্ডিপেনডেন্টের মালিক সালমান এফ রহমান এবং দিনকালের প্রকাশক তারেক রহমান।
এদিকে, ইত্তেফাকের সমঙ্াদক আনোয়ার হোসেন মঞ্জু, সমকালের মালিক আবুল কালাম আজাদ, সাপ্তাহিক খবরের অন্তরালের মালিক এডভোকেট সিগমা হুদা, আল আমিনের সমঙ্াদক হাজি মকবুল হোসেন এবং খবরপত্রের সমঙ্াদক মাহফুজা সুলতানা যৌথ বাহিনীর গ্রেফতারের তালিকায় রয়েছে বলে প্রোবের ওই প্রতিবেদনে বলা হয়েছে।
নব্বইয়ের দশকে এ দেশে মিডিয়ার যথার্থ বিকাশ ঘটে বলে অনেকেরই ধারণা। ব্যক্তি মালিকানা থেকে করপোরেট হাউসের দিকে ঝুঁকতে থাকে মিডিয়া হাউসগুলো। কালো টাকার মালিক, গডফাদার এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরাই মিডিয়া মোঘল বনে যেতে থাকেন। প্রতিটি করপোরেট হাউসই একাধিক মিডিয়া হাউস নিয়ন্ত্রণ করছে এখন। অবৈধ সমঙ্দ রায় মিডিয়া হাউসগুলোকে ব্যবহার করছে এ দুর্নীতিগ্রস্তরা। মিডিয়া মোঘলরা এতোটাই দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েছিল_ যেখানে যমুনা ব্রিজ নির্মাণ করতে খরচ হয় 300 কোটি টাকা, সেখানে ফালুর ব্যক্তিগত সমঙ্ত্তির পরিমাণ প্রায় 400 কোটি টাকা।
এ পরিস্থিতিতে মিডিয়া হাউসগুলোতে কর্মরত সাংবাদিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদি একের পর এক মিডিয়া হাউসগুলো বন্ধ হয়ে যেতে থাকে, তাহলে চাকরি হারানোর ভয়তো আছেই। রাষ্ট্রের 'ফোর্থ এস্টেট' এখন নড়বড়ে। গুটি কয়েক ব্যক্তির দুর্নীতিই মিডিয়াকে এ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×