আমাকে রাতের মতো নিঃশব্দ করে
অথবা হতবাক, নির্বাক ফ্রেমের মতো
মায়াজাল। ইন্দ্রিয়ের ঠিকানায়
যে ই-মেইল পেঁৗছে গেছে, শৃঙ্গ পতনে
আমি তার থেকে উপবাস চুরি করে খাই।
প্রতিটি গতকাল আজ হয়ে
যখনই আমাকে ছিনতাই করে,
নিরুপায় আমি মগজেই কোণঠাসা
মননের রোদ ফুড়ে,
অাঁধার তাড়িয়ে তাড়িয়ে
রণসঙ্গীতে মুগ্ধ যারা এগিয়ে যায়
জলজ ভঙ্গিমায়_ আমি তাদের ভুলে
কখনো কখনো অপবিত্র ভেবে বসি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




