somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁচার তাগিদে আইনি লড়াইয়ে মহিউদ্দিন

৩০ শে মার্চ, ২০০৭ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃতু্যদণ্ডপ্রাপ্ত আসামি মেজর (বরখাস্ত) এ কে এম মহিউদ্দিন আহমেদের বহিষ্কারাদেশ (ডেপোর্টেশন) স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ বহিষ্কারাদেশ বাতিলের জন্য আপিল আবেদনটি গত 26 মার্চ নাকচ হলেও গত মঙ্গলবার রাতে এক বিশেষ শুনানিতে সানদিয়াগোর 9 নম্বর সার্কিট কোর্ট মহিউদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া 'ফ্রিজ' করার নির্দেশ দিয়েছে। গত 27 মার্চ মেজর মহিউদ্দিনের অ্যাটর্নি জোসেফ স্যান্ডবেলের অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা এনা এ খবর জানায়।
ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট জানায়, মহিউদ্দিন যে ফাঁসির আসামি মার্কিন অভিবাসন সংস্থার কাছে এ ব্যাপারে কোনো প্রমাণ ছিল না। রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার সময় তিনি বাংলাদেশে একটি সামরিক অভু্যত্থানের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছিলেন। তবে মেজর (বরখাস্ত) মহিউদ্দিনের বহিষ্কারাদেশ এখনো বহাল আছে এবং তাকে যে কোনো সময় দেশে ফেরত পাঠানো হতে পারে বলে যুক্তরাষ্ট্রের এ সংস্থাটির বরাত দিয়ে গতকাল নয়াদিগন্তে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে। পত্রিকাটি আরো জানিয়েছে, গ্রেফতারের পর থেকে মেজর (বরখাস ) একেএম মহিউদ্দিন আহমেদকে এখন পর্যন্ত লসএঞ্জেলসের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
এদিকে, গতকাল ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের একটি প্রত্যায়নপত্রের সূত্র ধরে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপ মহিউদ্দিনকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শনাক্ত করেছে এবং মানবিক কারণে একজন ফাঁসির আসামিকে দেশত্যাগে বাধ্য করার সিদ্ধান্ত বাতিল করেছে।
মহিউদ্দিনের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক নিউইয়র্কে বসবাসরত এক সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে ইত্তেফাক আরো জানিয়েছে, খুব শিগগিরই মহিউদ্দিন জামিনও পাচ্ছেন। মহিউদ্দিনের এটর্নি যোসেফ স্যান্ডবেল জানান যে, মহিউদ্দিনের জন্য তিনি এরই মধ্যে অভিবাসন মর্যাদার যাবতীয় কাগজপত্র তৈরি করেছেন।
অপরদিকে যুক্তরাষ্ট্রের দৈনিক কন্ট্রাকোস্টা টাইমস 'ম্যান ফাইটস ফর লাইফ ইন ডিপোর্টেশন কেস' শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদন প্রকাশ করে। লসএঞ্জেলস টাইমসের এ খবরের হেডলাইন ছিল 'কন্ট্রোভার্সিয়াল বাংলাদেশি ফাইটস ডেপোর্টেশন'। যুক্তরাষ্ট্রের পত্রিকাগুলো জানিয়েছে, শেষ মুহূর্তে আপাত রা হলো মহিউদ্দিনের। 60 বছর বয়সী এ বাংলাদেশি সামরিক কর্মকর্তার এ বহিষ্কারদেশের রায়ের ওপরই তার জীবন নির্ভর করছে বলে মন্তব্য করেছে।
উল্লেখ্য, গত 13 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের দায়ে মহিউদ্দিনকে গ্রেফতার করে অভিবাসন কর্তৃপক্ষ। 1996 সালে ভ্রমণ ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তা নাকচ হয়ে যায়। পরবর্তীতে মহিউদ্দিন এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তার শুনানির মামলাটি নাকচ হয়ে যায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×