কোন একসময় একা স্কুলে যেতে ভয় পেতাম। আজ
একা একাই জগত ঘুরে বেড়াই।
একটা সময় ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য দৌড়াতাম। আর
এখন অর্থের পেছনে দৌড়ে বেড়াই।
প্রথম প্রথম একটু আঘাতেই কেঁদে ফেলতাম। আর আজ
ভাঙ্গা হৃদয় নিয়েও হেসে উঠি।
কিছুদিন আগেও বন্ধুর জন্য প্রাণ দেওয়ার শপথ নিতাম।
আর আজ জীবন-যুদ্ধে বন্ধুর কথা মনেও নেই।
আগে অল্প কথাতেই ঝগড়া-মিলন হয়ে যেত। আর আজ অল্প
কথাতেই সম্পর্ক শেষ হয়ে যায়।
সত্যিই, জীবন অনেক কিছুই শিখিয়ে দিল। বোঝার
আগেই জীবন আমাকে কত কিছু বুঝিয়ে দিল।
বড় হওয়ার স্বপ্নে শৈশব কাটিয়ে দিলাম। আজ একটাই
দুঃখ, কেন যে শৈশবটাকে হারালাম!
এইসব ভাবতে ভাবতে চলে যাব একদিন।
আমার জন্য কেউ হয়তো কাঁদবে কিছুদিন।
হয়তো কোন শিল্পী সাদা-কালো ফ্রেমে কিছুদিন
আটকাবে এভাবে,
তারপর আমি হারিয়ে যাব কালের অতল গহ্বরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



