somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াক থু- আপনার বিকৃত মস্তিস্কে!!!!!!

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..."আল্লাহ, তুই দেখছস আল্লাহ। যে গরীবের পেডে লাথি মারছে, হের পেডে তুই খাবার দিস না আল্লাহ। এই গরীবেরে যে ঠকাইছে আল্লাহ, তুই হ্যারে হাশরের মাঠে ঠকাইয়া দিস!”

বিকেলে রিক্সায় করে বাসায় ফিরছি আর দেখি রিক্সাওয়ালা মিনমিন করে এই কথাগুলো বলেই যাচ্ছে। কৌতূহল সামলাতে না পেরে জানতে চাইলাম কাহিনী কী।

বেচারা রিক্সাওয়ালা কিছু না বলে পকেট থেকে একটা চকচকে ১০০ টাকার নোট আমার দিকে বাড়িয়ে দিয়ে জানতে চাইলো এটা জাল নোট কিনা। কিছুটা ঘামে ভেজা চকচকে ১০০ টাকা!

যতটুকু বুঝি, সেই বুঝটুকু কাজে লাগিয়ে দেখলাম ১০০ টাকার নোটটা একটা জাল নোট!

রিক্সাওয়ালা রিক্সা চালাতে চালাতে বলতে লাগলো-

“আইজকা দুপুরে এক বেডা রিক্সায় উঠছিলো। ভাড়া হইছিলো ৪০ টাকা। হ্যায় আমারে কইছে দশটাকা বেশী রাখতে। আমারে ঈদের বখশিস দিছে। পরে, হ্যারে আমি ৫০ টাকা ফেরৎ দিছি। বিকালে দোকানে চা খাইয়া দোকানদাররে ১০০ টাকার নোট এইডা দিছিলাম। তহন জানছি এইডা জাল নোট!.....”

... তেমন কিছু বললাম না। তবে এতটুকু বুঝলাম- কথাগুলো বলতে বলতে রিক্সাওয়ালার গলাটা একটু কাঁপা কাঁপা লাগছিলো! হয়তো চোখগুলোও ছলছল করেছিলো! ----------

কী লাভ হলো সেই ভদ্রলোকের এই গরীবকে ঠকিয়ে? জাল নোটটা চালানোর সবচেয়ে নিরাপদ জায়গাই হলো রিক্সাওয়ালা, মুচি এই টাইপের মানুষেরা। কারণ এরা জালনোট তেমন একটা চেনে না আর বড় বড় নোট তাদের হাতে খুব একটা আসেও না!

কিন্তু এই ১০০ টাকা ঠকিয়ে আপনার লাভ কি হলো ভদ্রলোক?

দশটাকা বখশিস দিচ্ছেন নাম করে মিথে্য খুশি করে তার কাছ থেকে উল্টো ৫০ টা টাকা নিয়ে নিলেন? এই ৫০ টাকা দিয়ে কি সেই ভদ্রলোকের ভাগ্য খুব বেশী পরিবর্তন হয়ে যাবে?

.. হ্যাঁ, আমার- আপনার কাছে ১০০ টাকা নসি্য। এক প্যাকেট সিগারেটের দামই তো ১৫০ টাকা! তাই না? কিন্তু সেই রিক্সাওয়ালার কাছে ১০০ টাকা তো শুধু ১০০ টাকা নয়- ওটা তার রক্ত পানি করার ফসল! এই ১০০ টাকা তার জন্য বিরাট কিছু। অনেক কিছু করার ছিলো এই রিক্সাওয়ালার সেই ১০০ টাকা দিয়ে। কিন্তু পারেনি!

রিক্সাওলার দেওয়া প্রতিটি অভিশাপ কি আপনার উপর পড়বে না? কি লাভ হলো ভদ্রলোক, ১০০ টাকার বিনিময়ে অভিশাপ কিনে নেওয়ায়?

হে বিকৃত মস্তিস্কের ভদ্রলোক, এই শ্রেনীর মানুষগুলোকে আর না ঠকালে হয় না?

ওয়াক থু- আপনার বিকৃত মস্তিস্কে!
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×