somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনগুলি মোর সোনার খাচায় রইল না.....

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইচ্ছে করলেই এখন আর পঁচিশ পয়সা দিয়ে লজেন্স কিনতে পারি না, পারি না এক টাকা দিয়ে বারোটা হজমি(ছাই) কিনতে। খুব ইচ্ছে করে ইকোনো কলম... দিয়ে লিখে কলমটা সাদা শার্টের পকেটে রাখি। কলমটা পকেটে কালি ছেড়ে দিক। নাহ! তা আর হয়ে উঠে না। ইচ্ছে করে খাতার উপর রুলার ধরে লিখি, যাতে লাইনগুলো বাঁকা না হয়। না, রুলারের দরকার হয় না। চোখ বন্ধ করে লেখলেও এখন আর লাইন বাঁকা হয় না। সেই স্কুল, সেই আঙ্গিনা, সবই ঠিক আছে। শুধু বাঁশের বেড়া নেই। বাঁশের বেড়া থেকে টিনশেড হয়েছে। তারপর, তারপর দুতলা বিল্ডিং। ক্লাস ওয়ানের ছেলে মেয়েরা এখন আর ফ্লোরে বসে ক্লাস করে না। যদিও আগের ষাট জনের স্থলে এখন তিনশোজনের ক্লাস এটা। এখনও ছেলেমেয়েরা টিফিন পিরিয়ডে আঁচার খায়, যদিও সেই আঁচার বিক্রেতা গাফফার আলি অনেক আগেই চলে গেছে। এখন হয়ত আঁচার বিক্রি করে অন্য কোন আলি, মিয়া কিংবা অন্য কেউ। এখনও ছেলেমেয়েদের কাঁধে স্কুলব্যাগ আছে, ব্যাগে বই আছে, ব্যাগের বাইরের একপাশে বোতলে পানি আছে, হাতে রঙ্গিন ছাতা আছে। নেই রংবেরংয়ের পোশাক। এখন সবার ইউনিফর্ম পড়া বাধ্যতামুলক। ইচ্ছে করে… খুব ইচ্ছে করে জাম্বুরা দিয়ে ফুটবল খেলি, ক্লাসরুমে বসার জায়গা নিয়ে ঝগড়া করি, ইচ্ছে জাগে মাথায় যথেষ্ঠ তেল দিয়ে বাম পাশে চুলে সিথি তুলে দিক মা। ইচ্ছে করে শিক্ষকের ধমক খাই, আট আনা দামী রঙ্গিন আইসক্রিম খাই, জাম খেয়ে শার্টে দাগ লাগাই, বর্ষার দিনে পা পিছলে পড়ে পুরো দেহাবয়ব ইচ্ছে করে মাত্র দু টাকা পেয়ে খুশিতে নাচতে থাকি, লাল জামা পেয়ে বন্ধুদের সবাইকে ডেকে ডেকে দেখাই। ইচ্ছে করে স্কুলের হোমওয়ার্ক নিয়ে টেনশন করি, স্কুল বন্ধ ঘোষণা হওয়ার পর খুশিতে চিৎকার দিয়ে উঠি, সহপাঠিদের সাথে অকারণেই মারামারি করি, মাঝদুপুরে প্রচন্ড রৌদে দৌড়াদৌড়ি করি! কিন্তু… ইচ্ছেগুলো কখনোই পূরণ হবার নয়। এই স্বপ্নগুলো যে হারিয়ে গেছে অনেক আগেই!!!!!
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×