কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না । আমার বর্তমান দুঃসময়ের জন্য আমি কাউকে দায়ী করব না , এর জন্য নিজের উদাসীনতাই ছিল মুখ্য কারণ । কারণ আমার যখন সময় ছিল পড়াশুনা করার তখন আমি ক্যাম্পাসের যত রকমের মজা করা যায় তাই নিয়েই ব্যস্ত থাকতাম । সারা দিন ক্যাম্পাসে ঘুরে বেড়াতাম ক্লাস ফাকি দিতাম বাবা টাকা পাঠাতো ইচ্ছা মত উড়াতাম (তবে কোন মেয়ে অথবা নেশার পিছনে কখনো টাকা উড়াই নাই) । এভাবেই দেখতে দেখতে ৫ থেকে ৬ বছর পেরিয়ে গেলো । মাস দুয়েক হয়েছে মাস্টার্স পাস করেছি এখনো কোন চাকুরীর সন্ধান পাই নাই । গতকাল হঠাৎ আমার অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা বলে বসলেন বাবা এবার একটা চাকরি দেখো আমি আর তোমাকে ঈদের পর থেকে টাকা দিতে পারব না , যা আমাকে আকাশ থেকে পাতালে নামিয়ে এনেছে । আমি এখন অনুতপ্ত আমার উদাসীনতা এবং পড়াশুনায় অবহেলা করার জন্য । তবে এটা ঠিক ক্যাম্পাস লাইফে পড়াশুনা না করলেও এখন পড়াশুনা মোটামুটি ভালই করতেছি কিন্তু চাকুরীর বাজারের যে অবস্থা যেখানে ভাল ভার্সিটি থেকে পড়াশুনা করা ছাত্র ছাত্রীরাই হিমশিম খাচ্ছে চাকরী পাওয়ার ক্ষেত্রে সেখানে আমার মত খারাপ রেজাল্ট করা ছাত্রের চাকরি পাওয়াটা ভালই দুস্কর বলে মনে হচ্ছে । আমি এখন সংকল্পবদ্ধ যদি কোন একটা পার্ট টাইম চাকরিও হয় সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় ব্যবস্থা করার জন্য চেষ্টা করব এবং যতদিনই সময় লাএবাবার স্বপ্ন পূরণের জন্য ভাল করে পড়াশুনা করব। আমি জানি আমার মতো এরকম হাজারো ছেলে আছে যারা কাজের সময় কাজ, পড়ার সময় পড়াশুনা করজারা । তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রিয় ভাই অথবা বোন আপনার বাবা মা অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে আপনি পড়াশুনা শেষ করে ফ্যামিলির হাল ধরবেন । তাদের শেষ জীবনের সম্বল বা আশ্রয়স্থল হবেন । ভাইবোনেরা আশা করছি আপনারা আমার এই লেখাটা পরে নিজের জীবনের ভুল ত্রুটিগুলো শুধরে নিবেন ।
আমার লেখায় কোন ভুলত্রুটি থাকলে দয়া করে মাফ করে দিবেন এবং সবাই ভাল থাকবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




