মাঝে মাঝে পুরুষ / ছেলে বলে গর্ববোধ করি! আর মাঝেমধ্যে ঠিকমত লজ্জিত ও হতে পারিনাহ!
প্রাউড টু বি এ পুরুষ / শেইম টু বি এ পুরুষ!
একটু খোলা মেলা কথা বলি ?? হ্যা ...
যদিও এখানে যৌনতা আছে এরপরও বলেই
ফেলি ...
বাবার বয়সী লোকদের লুচ্চা বললে কেমন
লাগে জানি না ।
এক পুজা মণ্ডপে গেলাম । সেখানে সবাই প্রতিমা দেখছে।
অতি সুন্দরি একজন মহিলাও সেখানে আছেন ।
দেবী দর্শন থেকে তার দিকেই সবার চোখ ...
বুড়ো করে একজন মানুষ ...হা করে তাকিয়ে
আছে মেয়েটার দিকে ... ।
চোখ এক মুহূর্তের জন্য ও সরছে না ।
লোকটার পরনে ধুতি ।গিয়ে ধরলাম উনাকে ...
--- দেবী দর্শন কেমন হচ্ছে ?? অনেক সুন্দর তাই না ...?
চমকে গিয়ে ...
--- আপনি কে ?? আগে দেখি নাই ...
--- আমি ঘুরতে এসেছি । এই এলাকার নই ...।
-- - ও ...আচ্ছা ...
ওই সময়ের জন্য তাকে দেবী দর্শন থেকে
নিরস্ত করেছিলাম । জানি না পরে আবার
শুরু করেছেন কিনা !
ট্রেনে করে বাড়ি যাচ্ছিলাম কিছুদিন আগে!
পাশে এক ভদ্রলোক । একটু পর পর উকি ঝুকি মারছেন
ওপাশের সিটের দিকে ... ।
ভালো করে খেয়াল করতেই দেখলাম,একজন মহিলা ।
উনি ঘুমিয়ে আছেন সিটের উপর ।
পোশাক অসংলগ্ন হয়ে গেছে । সেদিকে খেয়াল নাই ।
ধরলাম উনাকেও ...
--- আঙ্কেল আপনাকে ওপাশের সিটে
নিয়ে যেতে পারলে হয়তো ভালো হয় ।
যাবেন ??
লজ্জায় বেগুনি হয়ে গেলো সে !!!
প্রতিটা দিন একটা মেয়ের জন্য অনিরাপদ ...
অনিরাপদ প্রতিটা ঘণ্টা ...
অনিরাপদ প্রতিটা সেকেন্ড ...
শকুনদের একটা সুবিধা হচ্ছে এরা
ক্লান্তিহীন ভাবে তাকিয়ে থাকতে পারে ।
মেয়েরা তো মানুষ । তারা ক্লান্তিহীন ভাবে
কাজ করে যেতে পারে না ।
বিশেষ দ্রষ্টব্য :
নোংরামি করতে নোংরা পরিবেশ লাগে না ...
নোংরা চোখই যথেষ্ট!!!
দুষ্ট হওয়া ভালো ,তবে মোটেও নষ্ট হওয়া ভালো নাহ!!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



