রাজশাহীর বাগমারা উপজেলার একটি মসজিদে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে উপজেলার মচমইল গ্রামের সৈয়দপুর জামে মসজিদের এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেছি।
পুলিশের এক কর্মকর্তা জানান, জুমার নামাজের সময় ওই মসজিদে এক ব্যক্তির কাছে থাকা বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি জানান, এ ঘটনায় আহত ১০ থেকে ১২ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





