যতই পড়ালেখা করেন না কেন ? আপনি ইংরেজীতে স্মার্ট না হলে বাকি সব ঝুটা হয় । ইংরেজী পারেন না ? সমাজ আপনাকে বলবে কি পড়ালেখা করলেন ? আপনি ফালতু স্টুডেন্ট । চাকুরীতে ভাইভা দিতে যাবেন ? একটা বাংলা শব্দও উচ্চারণ মানে আপনি বাদ । ইংলীশ চাই ।ইংলীশ ছাড়া গতি নাই ।
ঐ যে আমেরিকা , ছিন্নমূল মানুষ যারা রাস্তায় ঘুমায় ।স্কুলের বারান্দা কোন দিন চোখে দেখেনি । সেও আপনার চেয়ে ভাল ইংরেজী বলতে পারে । আপনার কেতাদূরস্ত ভাব আর থাকল কই ? আপনি ইংরেজীর জাহাজ কিন্তু ঐ ছিন্নমূলের কাছে বাচ্চা শিশু । নিতান্তই অশিক্ষিত ।
আইন্সটাইন সাহেবের থিওরি অফ রিলেটিভিটি'র মত , জগতে সবই আপেক্ষিক !!!!!
চাইনীজ-জাপানীজরা ইয়েস গুড ছাড়া আর কিবা বলতে পারে ? পদ্মা সেতুতে যে চাইনীজ ইঞ্জিনিয়াররা তাদের দৌড় কতটুকু ? সবচেয়ে সাংস্কৃতিবান ফরাসীদের দৌড় ? বেশি দূর না । ইংরেজী শিখে শুধু টিভির রিমোর্টই চালান শেখা হল । টিভি বানানো হল না । বাঙালীর এই অবস্থায় হবে ।
সারাদিন বসে বসে টোয়াইলাইট সাগা দেখা হল । গোধূলির গল্প আর বোঝা হল না । গোধূলি, এমন শব্দ আর কোন ভাষায় পাবেন না । তেমনি নদ আর নদী'র পার্থক্যও পাবেন না ।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



