somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুস্থ থাকতে হাসুন

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসলে মানসিকতা ভালো থাকে, কাজে উদ্যোম আসে। হাসি একদিকে মহাঔষধও বটে। গবেষকদের মতে হাসলে শরীর ও মানসিকতা দুটোই ভাল থাকে, নিরোগ স্বাস্থ্যের অধিকারী হওয়া যায় এবং দীর্ঘায়ু লাভ করা সম্ভব হয়। সমপ্রতি হাসির এই নিরাময় ক্ষমতা সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স শহরে হাজির হয়েছিলেন ৪শ' ভাঁড় এবং চিকিৎসক যারা হাসিয়ে রোগীর রোগ নিরাময় করার প্রশিক্ষণ নিয়েছিলেন। 'দ্য থার্ড ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ হসপিটাল ক্লাউন' নামের এই সম্মেলন গত ৭ ও ৮ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ভাঁড় বা কৌতুককার, হাস্যরসের মাধ্যমে রোগ নিরাময়ের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং শিল্পীরাও যোগ দিয়েছিলেন। বর্তমানে পৃথিবীর নানা দেশের হাসপাতালেই ভাঁড়ামোর মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বিশেষ করে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার হাসপাতালে ভাঁড়রা বেশ সাফল্যের সঙ্গেই কাজ করছেন। গবেষকরা জানান, প্রাচীন গ্রিস দেশেও বিষণ্নতায় আক্রান্ত রোগীদের হাসির নাটক দেখিয়ে সুস্থ করার রেওয়াজ ছিল। ১৯৯৮ সালে হলিউড অভিনেতা রবিন উইলিসিয়ামস 'প্যাচ অ্যাডামস' নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে রবিনের ভূমিকা ছিল একজন ভাঁড়ের যিনি হাসিয়ে রোগ উপশম করতেন। হলিউডের এই কাহিনী বাস্তবে ফলতে শুরু করেছে বলেই মনে করেন গবেষকরা।

বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ভাঁড়রা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অনেকেই হাসতে চায় না। নিজের হাসাটাকেও তারা অপরাধ মনে করে। অর্থনৈতিক পীড়ন ও অনিশ্চয়তা তাদের এই মনোভাবের জন্য দায়ী। এসব মানুষজন নিজের জীবন নিয়ে সর্বদাই যুদ্ধে লিপ্ত। এসব মানুষের মুখে হাসি ফোঁটানোই ভাঁড়দের কাজ বলে তারা মনে করেন। সব মানুষের উদ্দেশ্যে ভাঁড়দের পরমর্শ হল, হাসুন, জীবনকে হাল্কা করুন। সুস্থ থাকুন, দীর্ঘায়ু লাভ করুন।

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩০
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×