somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যঃ শায়মা-সিঙ্গেল, রাবেয়া রাহিম-ম্যারিড =p~

২০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ লাইনে তাদের কোন অভিজ্ঞতা নেই। জাস্ট কৌতুহল ও একটু চেখে দেখার জন্য দুই বাংলাদেশী বান্ধবী লসএঞ্জেলস এ এক বারে গিয়ে ঢুকেছে। যেহেতু নতুন তাই চোখ বুলিয়ে দেখছিলেন মানুষ কিভাবে অর্ডার করে।

দেখলেন বাম দিকের টেবিলের ভদ্রলোক ওয়েটারকে বললেন- জনি ওয়াকার সিঙ্গেল। ডান দিকের জনের সামনে ওয়েটার গিয়ে দাড়াতেই ভদ্রলোক বললেন - জ্যাক ড্যানিয়েল সিঙ্গেল।
এবার দু বান্ধবীর সামনে ওয়েটার হাজির হতেই এক বান্ধবী বলল- শায়মা সিঙ্গেল, আরেকজন বলল- রাবেয়া রাহিম ম্যারিড।

কবি মীম মাশকুর বাসর রাতে
তার স্ত্রী কে বলল- আজ থেকে তুমিই আমার কবিতা, তুমিই আমার কল্পনা, তুমিই আমার অনন্যা।
এই শুনে লজ্জা রাঙ্গা স্ত্রী বলল- আজ থেকে আপনিই আমার রিপন ভাই,আপনিই আমার শাহেদ স্যার, আপনিই আমার জামাল তালতো!

একটি নৈশ পার্টিতে জোর খানাপিনা চলছে। অংশগ্রহনকারী সকলেই অল্পবিস্তর বেসামাল। মাঝরাতের একটু পরে এক ভদ্রলোক বাকিদের উদ্দেশ্য করে বললেন, "আমি যদিও অনেকগুলো পেগ খেয়েছি, তবুও একদম ঠিক আছি। কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি নিজের গাড়ি নিজে ড্রাইভ করবো না, আমি ক‍্যাব বুক করেছি, ওই যে গাড়ি এসে গেছে, ওতে চড়েই যাচ্ছি।"
বলেই তিনি ক‍্যাবে উঠে চলে গেলেন। সবাই যখন তাঁর দায়িত্বশীলতার প্রশংসায় পঞ্চমুখ। তখন এক ভদ্রমহিলার চিৎকার চ‍্যাঁচামেচি শুনে প্রত‍্যেকেই চমকে উঠলেন। রাগে অগ্নিশর্মা হয়ে ভদ্রমহিলা বলছেন, "আরে, ও ট‍্যাক্সি ধরে কোথায় চলে গেলো?"
সকলে বুঝলো, ভদ্রমহিলা সেই ভদ্রলোকের স্ত্রী। সম্ভবতঃ নেশার ঝোঁকে স্ত্রীকে ফেলেই ভদ্রলোক বাড়ি ফিরে গেছেন।
সকলে ভদ্রমহিলাকে সান্ত্বনা দিতে দিতে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিতে লাগলো। তাতে ভদ্রমহিলা আরোও রেগে গিয়ে বললেন, "আরে, ধূর মশাই! পার্টিটা তো আমাদের বাড়িতেই হচ্ছে। নেশার সব ভুলে এই রাতদুপুরে মাতালটা ট‍্যাক্সি চেপে কোথায় মরতে গেলো, কে জানে!"

সামুতে নিয়মিত আসি,পড়ি,টুকটাক কমেন্ট করি। বাট পোস্ট করা হয়না অনেক দিন। এ যেন রীতিমত অস্তিত্বের সংকট! এ সংকট থেকে উত্তরনে ও আপনাদের সাথে আছি এই বুঝাতে এই পোস্টের অবতারণা। সকলের জন্য শুভকামনা রইল।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৬
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

×