somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যঃ হিরুইঞ্চি!

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আন্তমহাদেশীয় কবি সম্মেলন উপলক্ষে রবি ঠাকুর এখন ঢাকায়। উঠেছেন ইন্টারকন্টিনেন্টালে। বিকেলের কনে দেখা আলোয় তিনি ঢাকা শহর দেখতে বেরুলেন। সাথে গুন গুন করে সুর ভাজছিলেন,"আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি--"।

সবে দুশ কদমও এগুননি এমন সময় এক তরুণ চেঁচিয়ে উঠল—
“পাওয়া গেছেরে পাওয়া গেছে একটা এক্সক্লুসিভ জটাধারী পাওয়া গেছে! ভাইসব, এইবার ভাইরাল হবই।”

কথাটা কবির কানে যেতেই তিনি হকচকিয়ে এদিক সেদিক তাকিয়ে দ্রুত সামনে কদম বাড়ালেন। পেছনে ৪/৫ যুবকের কন্ঠ শোনা যাচ্ছে "বুড়া মিয়া খাড়ান,বুড়া মিয়া খাড়ান।"

শুরু হল দৌড়ঝাঁপ। কেউ ধরছে কবির পাঞ্জাবি,কেউ পাতলুন,কেউ দাড়ি কে একজন উনার টু-টুনিও চেপে ধরেছে সাথে বিভিন্ন ডায়লগ -ক্ষুর ল,ট্রিমার ল,দাড়ি কাট,চুল কাট।

হঠাৎ রবীন্দ্রনাথ সাহেবের মনে পড়ল,কোথায় যেন পড়েছেন ঢাকার রাস্তায় আজকাল এক নতুন ট্রেন্ড চলছে—ভবঘুরে, উন্মাদ, কিংবা রাস্তাঘাটে থাকা জটাধারীদের ধরে এনে “সামাজিক সেবা”র নামে মাথার চুল ও দাড়ি কেটে দিচ্ছে একদল সদাশয় তরুণ। কারও আশা জান্নাত কারো আশা ভাইরাল!

টুন-নির ব্যাথায় কবি ফুটপাতে লুটিয়ে পড়লেন। অনেক কষ্টে চিঁচিঁ করে বললেন,“আরে ধৈর্য ধরো! তোমরা কি করছো? আমি নোবেল বিজয়ী কবি,আমি রবিন্দ্র নাথ ঠাকুর। এ চুল দাড়ি যে আমার ব্র্যান্ড আইডেন্টিটি।

পাগলা কয় কি? বলেই যুবকরা মুহূর্তের মধ্যে ক্ষুর,কাঁচি, ইলেকট্রিক ট্রিমার বের করে ফেললো। আশপাশে দেখা গেল জনা বিশেক তামশগির যারা মোবাইল ক্যামেরায় ভিডিও করছে।
“বুড়া মিয়া চুপ চাপ বসে পড়ুন,একটু হাসুন। লাইভ দিচ্ছি। দর্শক চাইছে রিঅ্যাকশন।”

ঠাকুর শেষ চেষ্টা করলেন—
“দেখো ভাই, আমি কিন্তু নোবেলজয়ী মানুষ। এই দাঁড়ি কাটলে কিন্তু ইতিহাস পাল্টে যাবে।”

এক তরুণ হেসে জবাব দিল,
“বুড়া মিয়া ইতিহাস পাল্টে গেলে তো ভাইরাল হব আরও দ্রুত!”

ফলাফল? অল্প সময়েই রবীন্দ্রনাথ হলেন একেবারে বেল মাথা, ক্লিন শেভড। আয়নার সামনে দাঁড়িয়ে তিনি গভীর নিঃশ্বাস ফেলে বললেন—

“হে কাঁচি, হে ট্রিমার,
তুমি বড় নির্মম...
দাঁড়ি লইয়া করিলে যে তাণ্ডব,
ভাইরাল হইল মনুষ্যসমাজ,
হারাইল রবি—পরিচয় তাহার!”

সাথে ভাবনা উদয় হল,হায় এই বেশে আমি যদি শান্তিনিকেতনে ফিরে যাই, ছাত্ররা তো চেনবেই না উল্টো ভাববে কোন হিরুইঞ্চি বোধহয় বদনা টদনা চুরি করতে এসেছে।”

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৩
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×