somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার রান্না শিক্ষা...

২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ থেকে পুরো আমেরিকায় থ্যাংস গিভিং ডে'র ভেকেশন চলছে...এই বিশেষ দিনের শানে ন'জুল আমি ঠিক জানিনা তবে এটুকু জানি এটা 'টারকি' খাবার উতসব। আমি দু'জন ভারতিয় বন্ধুর সাথে একটা দ্বিতল বাসায় থাকি। আমাদের সাপ্তাহিক রুটিনে আজ আমার রান্নার কথা না থাকলেও এই বিশেষ দিনে আমার উপর দায়িত্ব পরলো কিছু একটা ভালো-মন্দ রান্না করার। মুরগীর রেজালা আর ডিম-আলুর ঘন তরকারি রাধতে রাধতে ভাবছিলাম ব্লগে রান্না নিয়ে কিছু লিখি। বিদেশে আছি প্রায় ৩/৪ বছর। ইতিমধ্যে রান্নার হাত বেশ পেকেছে। মাছ, মাংস, ভেজেটেবল এর নানা আইটেমে আমি এখন সিদ্ধহস্ত। তবে রান্না শিখার শুরুটা কিন্তু ছিলো খুবই করুণ। তখন আমি মাস্টার্সে সবে জয়েন করেছি। ঐ ক্যাম্পাসে অনেককেই দেখতাম গ্রুপে খেতে। আমি মুসলিম হওয়াতে কোনো মুসলিম গ্রুপে জয়েন করার চেষ্টা করছিলাম। গ্রুপটি ভারত-পাকিস্তান-বাংলাদেশের ১০/১২ জন মুসলমান মিলে খাবারের অয়োজন করে প্রতিদিন। গ্রুপে নিয়ম হচ্ছে নতুন যারা রান্না করতে জানেনা তাদের প্রথম একমাস ট্রেইনিং চলে। তারপর যাত্রা শুরু একাকি। পাক-ভারত-বাংলাদেশ তিনদেশের এক্সপার্টদের ট্রেইনিং নিয়ে শুরু করলাম যাত্রা। প্রথম প্রথম আমার রান্নাকরা খাবারে একধরনের পিকিউলিয়ার টেস্ট পাওয়া যেতে লাগলো । এর কারন তিনদেশের নিয়ম গুলিয়ে একধরনের সংকর প্রজাতির খাবার রাধতাম। আমাদের গ্রুপের সবাই মোটামুটি নামাজি পাক্কামুসলমান। তাই খাবার যাই রাধতাম মোটামুটি সবার মুখে রিয়েকশন হতো 'আলহামদুলিল্লাহ'। কিন্তু কয়েকজনের চেহারায় একধরনের বিরক্তের ছাপদেখে বুঝতে বাকি থাকতো না এই 'আলহামদুলিল্লাহ' কতটা কষ্টের 'আলহামদুলিল্লাহ'। তাই আমার রান্নার দিন আসলেই একধরনের টেনশনে পড়ে যেতাম।
একদিন এক সিনিয়র পাকি ভাই বল্লো যারা রান্নায় ভালো তারা রিসার্চেও ভালো হয়। মনে হলো ব্যটা আমারে ইনডাইরেক্টলি ইনসাল্ট করছে। বাসায় ফোন লাগালাম আম্মাকে, কি ভাবে রান্নায় ভালো করা যায়। চল্লো আমার গবেষনা, রান্না নিয়ে গবেষনা। নিজে আলাদা করে মাঝে মাঝে ট্রায়াল এন্ড এরর বেসিসে রাধতাম। মনে মনে জেদ, রিসার্চে আমি ভালো কি মন্দ তা হয়ত ঐ বেটাকে দেখাতে পারবো না তবে রান্নায় আমাকে বেস্ট হতেই হবে। এর পর থেকে আমার রান্নার দিনে রান্নাকে এক ধরনের রিসার্চ হিসাবে ভাবতে থাকি। আম্মার উপদেশ, ইন্টারনেটে রেসিপি আর ঐ একমাসের ট্রেইনিং মিলিয়ে জটিল জটিল খাবার রান্না করতে লাগলাম। একসময় নিজেই নিজের রান্নায় এতমুগ্ধ হয়ে গেলাম যে ফ্রেন্ডদের ফানকরে বলি, ভাবছি পাত্রি দেখার সময় স্পেশাল কোয়ালিটি হিসেবে সিভিতে লিখবো কি কি খাবার রান্না করতে পারি, সো রান্না নিয়ে বউর উপর প্রেসার কম যাবে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২০
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×