somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নোয়াখাইল্ল্যা
আমি একজন ভাল পাঠক।ব্লগ শিক্ষণীয় এবং ইনফরমেটিভ।তাই ব্লগ পড়ে আনন্দ পাই।প্রায় সবার লেখাই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি এবং মুগ্ধ হই।

১জন জনপ্রতিনিধি কতটা ক্ষমতাবান?

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১জন জনপ্রতিনিধি কতটুকু ক্ষমতাবান?

তা আমরা নোয়াখালীবাসী কখনই জানতাম না, যদি আওয়ামীলীগের ১জন নির্বাচিত ও অনির্বাচিত (একই জন) এমপি সদর আসনে না থাকতেন।
জন্মের পরে থেকে আমরা ১জন (শাহজাহান) বিএনপি এমপিকে দেখে আসছিলাম। ক্ষমতায় থাকলেও উনার পেশীশক্তি ও যেমন দেখিনি,তেমনি কোন উন্নয়নমূলক কাজ
(যা চোখে পরার মতো) তাও ছিলনা। রাজনীিতর কর্মসূচি ও ছিলনা বললেই চলে। ফলে দাঙ্গা, হাঙ্গামা প্রায় নিষ্ক্রিয় ছিল। উনি হয়তো ভেবেছিলেন নোয়াখালী সদর আসনে উনি ছাড়া আর বিকল্প আসবে না।তাই হয়তোবা ক্ষমতার প্রয়োগ বেশী করার দরকার মনে করেন নি।
কিন্তু ক্ষমতায় চিরস্থায়ী বলে কিছুই নাই। বিএনপিও নিশ্চয়ই কখনই চিন্তা করেনি,তাদের এই অবস্থা এত ভয়াভয় হবে।

১বারের মতো আওয়ামীলীগের এমপি পেয়ে আমরা অনেকেই খুশি ছিলাম, যাক অন্তত এবার অনেক ভালো ভালো কাজ হবে। কারন আসন তো বিএনপির ,
মেজর মান্নান(বিকল্প ধারা) আর এমপি শাহজাহান এর ভোটের যুদ্ধে ১বারের মতো আসনের বাহিরের ১জনের সুযোগ পাওয়া প্রায় দিবাস্বপ্নের মতো। তাই উনাকে কাজ করতেই হবে।
কাজ উনি করেছেন ,অস্বীকার করা যাবে না। সুবর্ণ চরে নাকি সবপাকা রাস্তা হয়ে গেছে, এমনকি টয়লেটের যাবার রাস্তাও।(অবশ্য শুনা কথা)।
উনার সাথে প্রবীণ জেলা আওয়ামীলীগ সভাপতি হানিফ সাহেব ও আর সুবিধা করতে পারলেন না। রক্ত ঝরল,শেষে পদের সাথে সাথে উনি ও ঝরে গেলেন।
মেয়র নির্বাচনে লাতু সাহেবের কথা আর বললাম না।বেচারার জন্য শুধু আফসোস হয়।


নোয়াখালী সদরে ১মাত্র ড্রেন এর কাজ ছাড়া গত ৮বছরে আর কোন কাজটুকু দৃশ্যমান আপনি বলেন?

আমাদের প্রত্যেক টা ওয়ার্ড এর রাস্তার অবস্থা কেমন তা আপনি যদি যান তাহলেই বুজবেন।‍ কষ্ট করে বলার দরকার কি? গত ৮বছরে কোন রাস্তাতে সামান্য সুরকির জন্য আমাদের পৌরসভা থেকে এমপি পর্যন্ত যেতে হয়েছে। ফলাফল সুরকির চাইতেও খারাপ।


আমরা আমাদের এলাকার সামাজিক কার্যক্রমের জন্য মাননীয় এমপি কে এ পর্যন্ত ৭-৮বার ও প্রায় ৬মাস ধরে প্রধান অতিথি করার চেষ্টা করে হতাশ হয়েসি। উনার সময় হয়না সামাজিক কার্যক্রমে আসার। প্রতিবারেই উনি অবশ্য আশা দেন...তাও কম কিসের!!! উনাকে তো আমরা এবার ভোট দেয়নি, অন্যভাবে আমাদের ভোটের দরকারই পড়েনি!! তারপর ও উনি আমাদের মাননীয় এমপি। হয়ত বিনা ভোটে জিতে জনগনের পাশে দাড়াতে ওনাদের লজ্জা লাগে।
জনগনের প্রতি আপনার দায়িত্ববোধ থাকবেই না, যদি জনগণের ভোটের অধিকারই না থাকে। আপনারা স্বাধীন দেশের স্বাধীন এমপি... আমাদের জন্য কিছু করতে হবে না, আপনারা শুধু নিজেদের জন্য করেন প্লিজ...।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×