আওয়ামী সরকারের সফলতা:
১. বিরোধীদলীয় নেত্রী তথা খালেদা জিয়াকে তার বাসভবন থেকে উচ্ছেদ।
২. যুদ্ধাপরাধীর বিচারের উসিলায় জামায়েতকে পঙ্গু করে দেয়া তথা চার দলকে দুর্বল করে দেয়া।
৩. বি.এন.পি.র প্রধান নেতাদের এক হাত দেখে নেয়ার বদলে প্রত্যেককে বহু হাত করে দেখে নেয়া।
৪. বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করিয়ে নিজেদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখা নিশ্চিত করা।
৫. বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের ব্যবস্থা করা।
৬. দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বঙ্গবন্ধুর নাম লাগানো।
৭. বঙ্গবন্ধুর ছবি দিয়ে টাকা ছাপানো যাতে বি.এন.পি পন্থীদের বঙ্গবন্ধুর ছবির ওপর গালাগাল লিখতে সুবিধা হয়।
এরপরও কি বলবেন সরকার হাত পা গুটিয়ে বসে আছে। আর কিছু না হোক, বিরোধী দলের ওপর সরকারের আক্রোশ তো মিটেছে। আপনারা যে দ্রব্যমূল্য বৃদ্ধি বা তেলের সাথে সবকিছুর দাম বৃদ্ধির কথা বলেন বা আর যা যা চান তা দিয়েতো সরকারের কোন প্রয়োজন নেই। আপনাদের কি ধারনা দাম বাড়লে সরকার খেতে পাবেনা। তাহলে বলবো ঘুমিয়ে আছেন। জেগে দেখুন....
অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ...
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


