somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখুনতো ভাবনাগুলো ভুল কি না?

০৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারা টিভিতে বাংলাদেশের পতাকা পায়ের তলে স্টেজে রেখে অনুষ্ঠান করায় বেশ কথার ঝড় উঠেছে। কি লাভ তাতে? বুঝলাম আপনি আমি আমরা তাদের প্রচন্ড ঘৃণা করি। কিন্তু তাতে কি কোন লাভ আছে। আজ তারা টিভি করছে কাল আরও কয়েকটা চ্যানেল করবে।

কিন্তু তারা এসব কেন করছে বলতে পারেন? ভেবে দেখুনতো আমরা আমাদের দেশকে কতটুকু বড় করে তাদের সামনে তুলে ধরছি? তার চেয়ে বরং আমরা তাদের দিকেই ঝুকে পড়ছি। আমরা কি নিজেদেরকে তাদের সামনে হাসির পাত্র করে তুলিনি? ভেবে দেখুনতো, আজ যদি ভারত পর পর পাঁচবার দূর্ণীতিতে চ্যাম্পিয়ন হত এবং এর পর যদি ভারতের কোন নাগরিক আপনার সামনে তা ভারতীয় বলে পরিচয় দিত তবেকি তার আড়ালে একবার হলেও তাকে তিরস্কার করে মুচকি হাসতেন না? তবে তারা যদি তা করে তবে কি করে তাদের দোষ দেই বলেন। হ্যা এখন হয়তো আমরা আর সে অবস্থানে নেই তবে ঘাঁ টাতো এখনও শুকায়নি, না?

আমাদের নৌবাহিনী মায়ামারের কাছে পরাজিত হয়ে আসে সেইখানে ভারতের মতো একটি পরমাণু শক্তি সম্পন্ন রাষ্ট্র কি করে আমাদের দাম দেয় বলেন?

আমরা নিজেদের জামা কাপড় খুলে ভারতীয়দের সামনে দাড়িয়ে থাকবো আর তারা আমাদের পায়ে হাত দিয়ে পেন্নাম করে যাবে কি করে আশা করেন বলেনতো। বুঝলেন নাতো? আমরা তাদেরকে যেভাবে সব কিছু খুলে দিচ্ছি তাতেকি জামা কাপড় খোলার চেয়ে কম মনে করেন?

ভাই এইসব ফাও প্যাঁচাল পিটটা লাভ নাই। দেশের সরকার যাইয়া ওদের পা চাটবে, তার দাদাভাইরে যা ইচ্ছা তাই করার জন্য দরজা খুলে দিবে আর আপনি এখানে বসে ঘরের দরজা বন্ধ করে, টিভি বন্ধ করে বসে থাকবেন তাতে কি লাভ।

একটা ঘটনা বলি ভাই, আপনারা নিশ্চয়ই জি বাংলায় মীরাক্কেল দেখেছেন। আমিও দেখি। দেখার পিছনে মূল কারণ হল আমাদের দেশের বেশ কয়েকটা ছেলে সেখানে খুব ভাল করছে। এ নিয়ে আমার কোন অভিযোগ নেই। অভিযোগ অন্য যায়গায়।

সেখানে আমাদের দেশের শশী নামের একটা মেয়েও পারফর্ম করে। কিন্তু তার পারফরমেন্সে যতটা না থাকে জোকস তার চেয়ে বেশী থাকে দেশকে পচানো আর জি বাংলার পা চাটা। এসব করে তারা কি আনন্দ পায় বুঝিনা। জোকস করতে হলে নিজের দেশকে কেন অন্য দেশের মানুষের কাছে পচাতে হবে? ছোট বেলা থেকে শুনে আসছি দেশ নাকি মা। বিশ্বাসও করি তাই। তাহলে এগুলা কি নিজের মাকে অন্যের কাছে হাসির পাত্র করে তুলা না।

এবার মজার ঘটনা শোনেন, শশীর বাড়ী হচ্ছে ভৈরব। ঘটনাক্রমে আমার ভালবাসার মানুষটির বাড়িও সেখানে। একদিন কথা বলতে বলতে বলে বসলো শশী তার ছোটবেলার বান্ধবী। শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর সব তাকে খুলে বলে বললাম যদি কখনও পারে তাকে যেন বলে, দেশটা যেমনই হোক দেশটাকে যেন ভালবাসতে চেষ্টা করে। কথাগুলো শোনার পর বেচারি মন খারাপ করে বসে রইল।

তখন ভাবলাম, এই মানুষগুলো কেন তাদের কাছের মানুষগুলোর গর্ববোধকে পদদলিত করে। জানিনা কেন, তবে এইটুকু বলতে পারি ভারতীয় জনগনকে ধিক্কার না জানিয়ে নিজেদের ধিক্কার জানান।

একটা কথা বলি, আমরা জাতি হিসেবে যতটা পিছিয়ে আছি, মানুষ হিসেবে তার চেয়ে অনেক বেশি পিছিয়ে আছি।

এভাবে চিন্তা করতে চাইনা, তবু বাধ্য হচ্ছি । আপনার সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। আর যাই হোক নিজের চিন্তাধারাটাকেতো একটু ঝালিয়ে নেয়া যাবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×