somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌম সরকার ও পেরিস্কোপ

২০ শে জুলাই, ২০১৫ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশর ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত চরিত্রটির নাম সৌম সরকার। শুধু বাংলাদেশের জন্য নয়, অতি অল্প সময়ে বিশ্ব ক্রিকেটের সেরাদের তালিকায় উঠে এসেছেন এই তরুন তারকা। মাত্র ১৫টি একদিনের ম্যাচ খেলে বিশ্বসেরা ব্যাটসম্যানদের তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছেন সৌম।


তবে সৌম সরকারকে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে স্বয়ং আই.সি.সি.। সম্প্রতি আই.সি.সি. তাদের টুইটার ও ফেসবুক পেজে সৌম সরকারকে পেরিস্কোপ শটের প্রবক্তা হিসেবে তুলে ধরেছে। তবে পেরিস্কোপ শটটি কিন্তু নতুন নয়। অনেক আগে থেকেই পেরিস্কোপ শটটি প্রচলিত ছিল বিশ্ব ক্রিকেটে। তবে তা বেশি প্রচলিত ছিল ফাঁদ হিসেবেই।


শর্ট বলে মাথা নিচু করে ছেড়ে দেয়ার দৃশ্যটি কে না দেখেছে। সেই বলটিকে উইকেট কিপারের মাথার উপর দিয়ে পিছনে পাঠিয়ে দেয়ার শটটির নামই পেরিস্কোপ। আর এক্সিকিউশনে একটু এদিক সেদিক হলেই তা উইকেট কিপারের বা স্লিপের তালুবন্দি হতে বাধ্য। তাই এই বিপজ্জনক শটটি খেলার সাহস অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানও করতে চান না। আর সেজন্যেই হয়তো এই মনোমুগ্ধকর শটটি খুবই বিরল এবং বেশিরভাগ সময় ফাঁদ হিসেবেই আলোচনায় এসেছে।

এই বিপজ্জনক কাজটি বারবার নিখুঁত ভাবে করে চলেছেন সৌম সরকার। আর তাই হয়তো আই.সি.সি. পেরিস্কোপ শটটির পাশে বসিয়ে দিয়েছেন সৌম সরকারের নাম। তবে দুবার এই পেরিস্কোপের হাতেই ঘায়েল হয়েছেন সৌম সরকার। তবুও হাল ছাড়েননি। কারন তিনি খুব ভাল করেই জানেন এই শটটি তার কতটা ভালভাবে রপ্ত করা।

ক্যারিয়ারের প্রথম ম্যাচেই দুবার শটটি খেলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে আউট হন এই শটেই। কোয়ার্টার ফাইনালে ভারতের সাথে দুবার সফলভাবে এক্সিকিউশন করলেও তৃতীয়বার ধরা পড়েন ধোনির হাতে। ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে দুবার এবং দক্ষিন আফ্রিকা সিরিজের শেষ ম্যাচে একবার সফলভাবে এক্সিকিউট করেন শটটি।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৫ রাত ১:০৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×