খনিশিল্প
গোলাম কিবরিয়া পিনু
পাহারা না দিলে সাহারা মরুভূমিও তছনছ হয়ে যায়
আর আমাদের -
খনিজ এলাকা
নূ্নতম নজরে থাকে না,
আমাদের চোখ অন্ধ নাকি বন্ধ থাকে ?
মাটি খুঁড়ে পাই
নৈসর্গিক খনিজ-পদার্থ,
খনিবিদ্যা জেনে -
কারা নিয়ে যায় ?
খনন ও বহনের শক্তি কেন আমাদের নেই !
বণিকবৃত্তির কাছে বারবার হেরে যাই -
মিটাপানির নিরীহ মাছ হয়ে কার দন্তচাপে গিেয় পড়ি ?
কারা তাবু ফেলে ?
স্বরধ্বনি নিেয় -
শৈলী নিেয় খনিজপানির স্বাদ নেয় ?
খনির জন্যই বিস্ফোরণ শুনি
কিন্তু খনি উত্তোলনের জায়গা ও সুড়ঙ্গে
আমাদের যাতায়াত নেই !
চোখের আড়ালে
তাহারা দাঁড়ালে
পা দুটো বাড়ালে
খনিশিল্প ভাউচারে কেনা হয়ে যায়।
অতঃপর পর এসে প্রভু বনে যাবে ?
আমরা অবশেষে আকরিক হয়ে
ক্রেন থেকে তাদেরই ট্রেনে -
যাতায়াত করবো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




