অধরসুধা
অধরসুধায় লোহিতকণা নাচে
মানবমানবী ভালোবাসা নিয়ে বাঁচে ।
কেউ কি সুধায়? এমন সুধায় নাচবে না কেউ?
পিছে লেগে থাকে যদিও একটা ফেউ!
তবুও শিরদাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না কেউ?
ক্ষুধায় ক্ষুধায় অধর সুধায় তোমার মধ্যে কি নেই ঢেউ?
আগুনের আঁচে
পুরবাসিও নাচে।
মুদ্রা
পাথরে-ধাতুতে নৃত্যমগ্ন হয়ে কেন?
গুহা থেকে বের হয়ে নৃত্যৃগৃহে এসো --
জানু-জঙ্ঘা ছুঁইয়ে বুকের কাছে রাখো
শৈলীমাখা মুদ্রা,
ডান হাতটি দিয়ে ত্রিকোণটি ভেঙে নিয়ে
কোমরটি ছোঁও,
আগ্নেয়গিরির লাভাস্রোত টেনে নিয়ে --
ভূমিস্পর্শ করো,
সুষমায় উন্মোচন করো উচ্ছলতা
নাচের ঘুর্ণিতে ।
পোড়ামাটি, ধাতু ও পাথরের ভাস্কর্যে
থিতু হয়ে কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




