পুড়েছি বহুদিন
এমনিতে পুড়েছি বহুদিন ঝণ নিয়ে
তারপর ইট!
এরপর বহুদিন আরো রোদে পোড়া
আমি নই সোনারূপা ও রাংতায় মোড়া!
কাদা ও বালির মিশ্রণকারী লোক একসাথে আজ
আমাকে পরায় কোন্ সাজ?
নেই লজ্জা-শরম ও লাজ!
পুড়তে পুড়তে যদিও হয়েছি ইট
তবু সহ্য হয়না কোনো গিঁট
বার বার ফাঁস নিয়ে আমি মরি!
প্রাণ আছে নিজ ঝাঁকুনিতে যেন নড়ি।
অনুপ্রভা
অনুপ্রভা তোমার কি দহনক্ষমতা
এখনও আছে ? গাছে তোমার কী পুষ্প ?
আগুন লাগানো অগ্নিপাত্র
ধরেছিলে কাছে ! পাছে পুড়ি ভয় ছিল !
ছাই-ভষ্ম হয়ে খাক হবো
হইনি তখনো ! এখনো জ্বলছি তোমার উনুনে !
এখনো বিদ্যুৎবাহী তুমি ? বাজপড়েও
কিবা বজ্রপাতে রাতে পুড়ে ছাই হওনি?
ইলেকট্রিক-শক নিয়েও আমি আছি
দূরে-ভগ্ন¯স্তূপে। কূপে পড়ে নিবু নই।
বিদ্যুল্লতায় আবারও জেগে ওঠা যায়
সামনের শীতে। নিতে চায় দ্যাখো বিদ্যুতের পরিবাহী প্রাণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


