somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ভাষা

০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ভাষা

কোন মহাজনের হাতে মাত্রাহীন অক্ষর বাড়ছে ?
লিপিকুশলতা না জেনে
হাতে পেয়েছে ঝরনা কলম
কলমবাজিরও মাত্রা থাকা দরকার--
না হলে এদের হাতে বর্ণলোপ হবে--বর্ণবিপর্যয় হবে
এমনিতে গুরুচণ্ডালি ভাষার প্রকোপ
গণমাধ্যমে-রেডিওতে,
কারো কারো জিহ্বামূলীয় উন্নাসিক শব্দ তৈরির বাতিক
শিষ্ট ভাষা--আশা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

যারা ছিল রুচিবান--তারা কোন্খানে গিয়ে গাইছে গান ?
শুধু মোহরের লোভে !
ভাষাবোধ-রুচিবোধ আজ হবে পুরাঘটিত অতীতকাল ?

ধ্বনিতত্ত্ব-শব্দতত্ত্ব ও ব্যাকরণ না জানি
বাংলাভাষার শক্তি ও সম্ভাবনা অন্তত কিছুটা মানি,
শুধু একদিন উপচে পড়বে ভাষাপ্রীতি
অন্যদিনে শুধুই অন্য ভাষার দূতিয়লি !

যারা বাংলাভাষা বাঁচাচ্ছে না
তারা অন্যের নির্ঘণ্ট ও সূচিপত্র নিয়ে আছে,
তারা রেক্সিনে বাঁধাই করা দাসলিপিতে লিখছে
কার নামে উৎসর্গপত্র ?

তারা আমাদের প্রস্তরলিপি ও তালপাতার পুঁথি বাঁচবে না
তারা আমাদের পাঠাগার ও কোষগ্রন্থ বাঁচাবে না
তারা আমাদের ঋতু ও বর্ষপঞ্জি বাঁচাবে না
তারা আমাদের লোকগাথা ও বীরগাথা বাঁচাবে না
তারা আমাদের নাটক ও যাত্রাপালা বাঁচাবে না
তারা আমাদের জারিগান ও কাঠিনৃত্য বাঁচাবে না
তারা আমাদের ভাস্কর্য ও চিত্রকর্ম বাঁচাবে না
তারা আমাদের হস্তশিল্প ও তাঁত বাঁচাবে না
তারা আমাদের ভাষাআন্দোলন ও মুক্তিযুদ্ধ বাঁচাবে না

আমাদের ভাষা না থাকলে
এক এক করে অনেক কিছুই থাকবে না--
আমাদের থাকবে না আকাশপ্রান্ত ও ঝুলন পূর্ণিমা
আমাদের থাকবে না নিজস্ব জলস্রোত ও টলটলে জল
আমাদের থাকবে না সমুদ্র ও মিঠাপানির মাছ
আমাদের থাকবে না আকাশভাঙা বৃষ্টি ও বর্ষা
আমাদের থাকবে না চারণক্ষেত্র ও পলিমাটি
আমাদের থাকবে না পাহাড় ও গিরিচূড়া
আমাদের থাকবে না বায়ুহিল্লোল ও বসন্তবাতাস
আমাদের থাকবে না কালবোশেখি ও ঘূর্ণিবায়ু
আমাদের থাকবে না দিন ও দিনের বিভা-দ্যুতি
আমাদের থাকবে না চিড়েমুড়ি ও কালোজিরের ঝোল
আমাদের থাকবে না শরীরে পুষ্টি ও সুখনিদ্রা
আমাদের থাকবে না রোগমুক্তি ও হাসপাতাল
আমাদের থাকবে না গাছ-বৃক্ষ ও কচিপাতা
আমাদের থাকবে না বীজতলা ও পুষ্পরেণু
আমাদের থাকবে না শস্যক্ষেত্র ও জমির উর্বরতা

বাংলাভাষা কি শুধু নিছক কিছু শব্দভাণ্ডার
কিংবা অল্পপ্রাণ নাসিক্য-ধ্বনি ?
পুরনো মুদ্রাকরের পুরনো মুদ্রালিপির টাইপ
কিংবা রবারষ্ট্যাম্পের বর্ণ ?


কারা বাংলাভাষা না বাঁচিয়ে নিজেকে সঙ্কুচিত করছে ?
নিজেদের সজীবতা হারিয়ে টিকে থাকবো ফসিল হয়ে ?
শুধুই দুর্ভাগ্য ও জ্ঞানহীন বিবশতা নিয়ে বাঁচবো ?

আমাদের এত কেন অবিন্যস্ততা
আমাদের এত কেন কপটতা
আমাদের এত কেন হীনমন্যতা
আমাদের এত কেন বিভেদপন্থা
আমাদের এত কেন দাসমনোভাব
আমাদের এত কেন পরনির্ভরতা

আমাদের ভাষাপ্রেম কি দেশপ্রেম নয় ?
আমাদের ভাষাপ্রেম কি মানবপ্রেম নয় ?
আমাদের আদি-উৎস ও সৃষ্টিধারা আছে
আমাদের আছে নিজেদের বাঁচানোর জিয়নকাঠি।

আমরা আরও উন্মীলিত হতে পারি
আমরা আরও উন্মোচিত হতে পারি
আমরা আরও প্রাণময় হতে পারি
আমরা আরও দৃশ্যমান হতে পারি
আমরা আরও পুনর্গঠিত হতে পারি
আমরা আরও গর্বিত হতে পারি
আমরা আরও নির্ভীক হতে পারি
আমরা আরও অবিভাজ্য হতে পারি
আমরা আরও প্রত্যাশী হতে পারি
আমরা আরও পরিব্যাপ্ত হতে পারি।






সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×