হিমঝড় নেই, তুষার কণাও নেই
হিমপবর্তও নেই
তবু কেন বৃষ্টিধোওয়া এ মাটিতে এত শীত পড়ে মাঝে মাঝে!
স্থানচ্যুত করে, এতটা কাঁপুনি ধরে
শরীরটা ঠক্ঠক্ নড়ে,
সকাল ও সাঁঝে--
কুয়াশার ভেতর কোনও পথ পাইনা পৌষ-মাঘে,
শীতের প্রকোপে চুপসে যায় দেখি বাঘে!
আমি কোন্ ছার!
যার মনে থাকেনা দেশের ঋতুচক্র আর সপ্তাহের বার!
শুষ্ক-রুগ্ন হয়ে
মরীচিকা নিয়ে মনে হয় রয়েছি মরুপ্রান্তরে বেশ উত্তরে
হিমালয় খুব কাছাকাছি--হয়ে আছি হিমাচ্ছন্ন,
আচ্ছন্ন হবার পর--লুপ্ত হয় স্বর।
শীতের কামড় কি পামর হয়ে পীড়কের সখ্য নিয়ে
এইবারও ষড়ঋতুর এদেশে ঋতুর বিপর্যয় ঘটাবে?
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




