মৃতদেহ পেলে তাহারা খুশি হয়! এলো কোন্ কাল! তাদের
অন্তরে উল্লাসের সুর! জনতার পাল নিয়ে
হাল ধরার খায়েস যাদের জাগে - তারা কার সহচর? সাধু
ও ন্যায়পরায়ণ বলে মনে হলেও তারাই কাচা মাংসের লোভে
চঞ্চল হয়ে ওঠে অরণ্যে-তীরভূমিতে! আশ্চর্য প্রদীপ হাতে
পেয়ে রাজপ্রাসাদ তৈরি করে যেসব পানীয় খায় - তা তার
চৌদ্দগোষ্ঠীও দেখেনি! আলো জ্বালিয়ে বার বার তাদের
দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হয় - দরোজায় প্রবেশের পর - কইযে
তারা মিলিয়ে যায় - তার আর হদিস থাকে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





