somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতায় থাকা ও যা্ওয়া মানে দলের লোকদের নিরঙ্কুশ ক্ষমতাভোগ ও অনিয়মে রাষ্ট্র-সরকারের সকল সুযোগ-সুবিধে লুঠে নেওয়া !

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ আর বিএনপি বড় রাজনৈতিক দল ! যাদের প্রধান শত্রু তাদের দলের লোকেরা ! দুদশক আগেই এসব দলের বিস্তৃতি ঘটেনি পাড়া-মহল্লায়, ইউনিয়নে-গ্রামে ! কোথায় নেই কমিটি ! কত রকমের অঙ্গ-সংগঠন ! বুদ্ধিজীবী-শিল্পী-সাহিত্যিকদের সংগঠন থেকে শুরু করে ছাত্র-সংগঠন । তাদের কাজটা কী ? দলকে ক্ষমতায় নিয়ে আসা ! তারপর এসব দলের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট লোকেরা কী করে ? দলের নিয়ণ্ত্রণ আর তাদের ওপর থাকে না। তারা দলের সভায় শ্লোগান দেয় আর নেতা-মন্ত্রী-এমপিদের সাথে তাল দিয়ে চলে ! আর আত্মগরিমায় স্থানীয় প্রশাসন-পুলিশ-সরকারী প্রতিষ্ঠানে প্রভাব ফেলে , তদবির করে অনিয়মের মাধ্যমে টাকা-পয়সা আর সব সুয়োগ-সুবিধে হাতিয়ে নেওয়ার জন্য সিন্ডিকেট তৈরি করে ফেলে, সেখানে জনগণের স্বার্থ একেবারে ভূলুণ্ঠিত হয় । দলবাজির এলাহী কাণ্ড দিন দিন বাড়ছে এদেশে ! দল করলে খুব সহজে টাকা-পয়সা ও সম্পদের মালিক হওয়া যায়, সমাজে দাপটের সাথে খাকা যায়। আর কোনো বিকল্প রাস্তা নেই এদেশে ! তাই, এখন বড় দল দুটির পিছনে সুবিধাবাদীর আধিপত্য, একনিষ্ঠ ও নির্ভেজাল কর্মীদের অবস্থান ফসিলে রুপান্তরিত হয়ে যাচ্ছে । দল ক্ষমতায় থাকার সময়ে একজন ইউনিয়ন কমিটির সভাপতির ভাঙা ঘর হয়ে উঠে রাতারাতি অট্টালিকা, লজ্জা-শরমও নেই মানুষ কী ভাববে ! আর উপজেলা, জেলা কমিটির লোকদের কী রমরমা অবস্থা ! জাতীয় পর্যায়ের নেতাদের কথা বাদ দিলাম ! কী হয় না তাদের? গাড়ী, বাড়ি-প্লট,ব্যবসা ও ডলার ! তাহলে ক্ষমতায় থাকা ও যা্ওয়া মানে দলের লোকদের নিরঙ্কুশ ক্ষমতাভোগ ও অনিয়মে রাষ্ট্র-সরকারের সকল সুযোগ-সুবিধে লুঠে নেওয়া ! এই লুণ্ঠকারীদের সংখ্যা এখন এই দুই দলে প্রাধান্য বিস্তার করে আছে ! তাদের নিয়ন্ত্রণ না করতে পারলে দলের মুক্তি নেই, জনগণের মুক্তিতো নেই, গণতন্ত্রের নামে ভোট ভোট খেলায দলীয় লোকদের ফায়দা লোঠার একমাত্র রক্ষাকবচ হয়ে দাঁড়াবে! আর জনগণ চোখের সামনে তা দেখে বিরক্ত ও হতাশায় একবার এ দলের দোলানায় একবার ও দলের দোলনায় উঠতে বাধ্য হয় !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×