জলবেষ্টিত ভূভাগের বৃষ্টি সৃষ্টিশীল যদি নাই হয়
তবে - রুক্ষ ও উষর সময় কীভাবে কাটবে?
ধুলিকণা-ত্রসরেণু বেণু বাজাতে বাজাতে
মরুদ্বীপ হয়ে উঠবে নিজস্ব-ভূভাগ!
সহ্য করতে হবে কাঁকুরে মাটির রাগ!
স্খলনে স্খলনে নিজেও হয়ে যাবো গণ্ডশিলা
হয়ে যাবো গণ্ডমূর্খ - থাকবে না ধনুকের ছিলা।
ভরা বাদলেও যদি না ভেজে এ মাটি
তাহলে সম্পাতে দুর্দশামুখর হবো - বর্ষামুখর হবো না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



