মধুপুর আজ বিষপুর হয়ে উঠছে!
২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
`Independent TV' এর ‘তালাশ’ নামক নামক অনুষ্ঠানে আজ দেখলাম, টাঙ্গাইলের মধুপুর এলাকায় কীভাবে কত ধরনের বিযাক্ত রাসায়নিক পদার্থ ছিটিয়ে ক্ষেতেই আনারস আগাম পাকানো হচ্ছে, চকচকে করা হচ্ছে, তাজা করা হচ্ছে - এরপর বাজারজাত করা হচ্ছে। এ-যেন ফল নয়, হয়ে উঠছে বিষের আধার! বাজার থেকে তা কিনে আমরা খাচ্ছি! এসব হচ্ছে প্রকাশ্যে অবলীলায় জমির মালিক-ব্যবসায়ী-গ্রামের প্রশাসন-জনপ্রতিনিধি ও আনারস ব্যবসায়ী সমিতির লোকজনের সামনেই। হায়, আমরা শুধুই অতিরিক্ত মুনাফার লোভে সম্মিলিতভাবে হন্তারক হয়ে উঠছি। যে রোগীটি পথ্য ভেবে আনারস খাচ্ছে - সে অলক্ষ্যে মৃত্যুকেই আহবান করছে! কী দিন এলো! দেখলাম - এক চাষী তার জমির একধারে দু’এক সারিতে আনারস চাষ করছে- ক্ষতিকর রাসায়নিক পদার্থ না মিশিয়ে, সেগুলো নিজের পরিবারের জন্য, এসব তারা নিজেরা খাবে! আর জমির বেশির ভাগ আনারসে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বীরদর্পে মিশিয়ে যাচ্ছে, আর তা তার বলতে কোনো দ্বিধা নেই! হায়রে মানুষের বিবেক-বিবেচনা! হায়রে সমাজবদ্ধ প্রাণির একে অপরের প্রতি দায়িত্বশীল ভূমিকা! মধুপুর আজ বিষপুর হয়ে উঠছে!
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন