

পাইরেসি বিনামূল্যে আমাদের কোটি কোটি টাকার সফটওয়্যার, মিডিয়া কন্টেন্ট পাওয়ার ব্যবস্থা করছে ঠিকই; সাথে সাথে আমাদের দেশীয় কালচারকে একেবারে ঘরের সপিজ বানিয়ে রেখেছে, যার ব্যবহার শুধুই বিভিন্ন উপলক্ষে অতিথিকে মুগ্ধ করা।
বিয়ে হোক, বন্ধুদের পার্টি হোক এমনকি ধর্মীয় উৎসবের উজ্জাপন হোক ভারতের, আমেরিকার গান ছাড়া জমে না। খুবই পুরানো কথা। আমি দোষ দিব না যারা বাজাচ্ছে তাদের। বিষয়ের গভীরে গেলে দেখবো আসলে আমাদের সিস্টেমই দায়ি। ভারতের নিজস্ব অঙ্গরাজ্যগুলোও তাদের সংস্কৃতিকে রক্ষার জন্য অন্য অঙ্গরাজ্যের চ্যানেল, মুভির উপর বিধিনিষেধ দিয়েছে। আর আমরা তো ফ্রিতেই সব চালান করি।
আমি মনে করি না দেশের চলচ্চিত্রের মান, নাটকের মান উন্নত করলেই কেল্লা ফতেহ। কিন্তু যখন বিদেশের কন্টেন্টগুলো নেয়ার সময় পয়সা খরচ করতে হবে তখন এমনেই দুধের সাধ ঘোলে মিটাকে ইচ্ছা করবে আমাদের। সব দর্শক যখন রুপালি পর্দায় ও অন-ডিম্যান্ড হোম-শো (সম্ভাব্য ভবিষ্যৎ ট্রেন্ড) তে ফিরে আসবে তখন কারো সাধ্য থাকবে না দেশের বিনোদন শিল্পকে নষ্ট করার।
মার্কিন যৌনতা ভরা বিনোদন, আর ভারতের থেকে ধার করা আধ্যাত্মিক মাত্রার ম্যালোড্রামা তখন ধীরে ধীরে প্রভাব কমিয়ে আনবে তখন আমাদের নিজস্বতা , আমাদের স্বতন্ত্রতা হাজারগুন সুন্দর করে ফুটে উঠবে।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




