somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই পড়ার চ্যালেঞ্জ নিলাম ২০১৬তে। ব্লগার ভাইদের সহযোগিতা চাই।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে আমি কিছু জিনিস কনফেস করতে চাই। কিছুদিন আগে আমি আমার ভাইএর সাথে কিছু বৈচিত্র্যময় বই নিয়ে আলোচনা করছিলাম। আমি তাকে রীতিমত চমকিয়ে দেই যখন যে জানতে পারি আমি জীবনে খুব কম বই পড়েছি। সবকিছু গুনলে হয়তো তিন অংকে যাবে কিনা সন্দেহ। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে আমি হিমু, মিসির আলি বা তিন গোয়েন্দার কিশোরের সাথে পরিচয় রাখিনি। আমি জানি একজন ২২ বছর বয়সি ব্লগারের জন্য এটা একটা লজ্জাজনক ব্যাপার।

এমন না যে আমি আমার শৈশব মাঠে খেলেধুলে পাড় করেছি। আমার শৈশব কেটেছে একা, মফসসলের জন্য বাচ্চাদের মত না। আমি খুবই আগ্রহি ছিলাম সরাসরি প্রাপ্ত জ্ঞান নিয়ে, যেটাকে অনুধাবন করে বুঝতে হয় না। সরাসরি বুঝা যায়। তাই আমার কৈশোরের অধিকাংশ বিকাল কেটেছে পিসিতে অফলাইন বিশ্বকোষের (Encyclopaedia Britannica Library) ডাটাবেজ পড়ে বা ডিসকভারি চ্যানেল দেখে, প্রকৃতিকে অব্জারভ করে।

সম্প্রতি ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে দেখলাম গতবছর তিনি "A year of Books" চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেটা সফলভাবে করতে পেরেছেন। প্রতি ২ সপ্তাহে একটি করে বই। https://www.goodreads.com/list/show/83605.A_year_of_books_Mark_Zuckerberg_bookclub দেখে নিতে পারেন।

বইএর সাথে যোগ না থাকার এই অবস্থা থেকে আমি সরে আসতে চাই। তাই ২০১৬ এর ব্যস্ত সময়ের মধ্যেও আমি ৫২টি বই পড়বো। প্রতি শুক্রবার আমি প্রতিটি বই নিয়ে একটি করে রিভিও ব্লগও লিখবো। আশা করি আমার এই চ্যালেঞ্জ ধরে রাখতে পারি।

“Books are the ultimate Dumpees: put them down and they’ll wait for you forever; pay attention to them and they always love you back.”
― John Green


যদি ব্লগার ভাইদের কোন বইএর সাজেশন দেয়ার থাকে তাহ্লে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×