somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লজিকাল ফ্যেলেসি বা গাঁজাখুরি যুক্তি (পর্ব ১) Straw Man Fallacy

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজনৈতিক বক্তব্য, টিভি চ্যানেলের টক শো, বিতর্কে জবাব-পাল্টাজবাব, প্রেস কনফারেন্সে বিতর্কিত প্রসঙ্গে উত্তর দেয়া , নানা জনপ্রিয় পাবলিক স্পিকারদের বিষয়ভিক্তিক লেকচার এই সবগুলোতে যুক্তি অনিবার্য। বক্তাদের আত্মবিশ্বাস, রেফারেন্সনির্ভর লেকচার, কথার মাঝে শ্রোতা/দর্শকদের করতালি পাওয়ার জন্য হাস্যরসাত্মক কথা বলা, আর শ্রোতাদের ব্যাক্তিগত আস্থা এইসবের উপর একটা বক্তার সফলতার অনেক অংশে নির্ভর করে। এজন্য ট্রাম্পের মত মানুষ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল আসনে স্থান পায়। সাধারণ মানুষ পরখ করার সময় গভীরে চিন্তা করার চেষ্টা করে না বা পারে না, কারণ স্বাভাবিকভাবে কুযুক্তি আর সঠিক যুক্তির মধ্যকার পার্থক্য বোঝা অনেক কঠিন। ফলে প্রতিনিয়ত তারা মিথ্যার বুনিয়াদে গড়া ব্যবস্থার আরও গভীরেই যাচ্ছে আর বের হতে পারছে না।

প্রতারণামূলক যে প্রকার যুক্তি সত্য ও ন্যায্য উপসংহার থেকে আমাদের দুরে নিয়ে যাচ্ছে সেসব যুক্তিকে আমি এখানে গাঁজাখুরি যুক্তি বলছি। দর্শনের ভাষায় একে বলা হয় Logical Fallacy. আশা করি এই যুক্তিগুলো জানার পর ব্যাক্তিজীবনে ও নিজের আদর্শ-ধারনা-আস্থাগুলো বিচার করা, যথার্থতা খুঁজে বের করতে সাহায্য করবে।

যখন কেউ পাল্টা যুক্তি দেয়ার সময় আগেরজনের যুক্তিকে ভুলভাবে বুঝে, সেই ভুল জিনিসের প্রেক্ষিতে পাল্টা যুক্তি দেয় তখন সেটাকে Straw Man Fallacy বলে। এই গাঁজাখুরি যুক্তিতে Straw Man , খড়মানব এজন্য বলা হয় কারণ এখানে যুক্তিকে সরাসরি আঘাত না করে, সেটাকে ভুল বুঝে একটা কাল্পনিক/ভুল/অনুমাননির্ভর যুক্তিকে আঘাত করা হয়; ঠিক যেন আসল মানুষকে আঘাত না করে একটা কাল্পনিক খড় মানুষকে আঘাত করা।

একটা উদাহরণে যাই। নাটক-চলচ্চিত্র-বিজ্ঞাপনে প্রধান চরিত্রদের ধূমপান করা দেখে নতুন প্রজন্মের মধ্যেও ধূমপান করার ইচ্ছা দেখা দিচ্ছে। সেটা দেখে "ক" বললেন " আমার মতে, " নাটক-চলচ্চিত্র-বিজ্ঞাপনে ধুমপান করা দেখানো উচিত না, যাতে ধূমপান করা নতুন প্রজন্মের কেউ ট্রেন্ড বা স্টাইল হিসেবে না দেখতে পারে; ফলে ধূমপান করার প্রেষণা তারা পাবে না।" তখন "খ" বললেন " এটা করলে মোটেও ধুমপান করা বন্ধ করা যাবে না"

খেয়াল করুন, এখানে "ক" ধুমপানের প্রেষণা না পাওয়ার কথা বলেছে; বন্ধ করার কথা না। কিন্তু "খ" এর পাল্টাযুক্তি দিয়েছে "ধুমপান বন্ধ করা"র প্রসঙ্গে এখানে "খ" যুক্তিকে ভুল বুঝেছে আর এমন কিছু বলেছে যা "ক" এর যুক্তির বিষয়বস্তু ছিলই না।

অনেকসময় খড়মানব কুযুক্তি দিয়ে যুক্তিদাতাকে হেয় করার চেষ্টা করা হয়। আমির খানের অভিনীত বিখ্যাত চলচ্চিত্র " 3 Idiots" এ একটা জায়গায় রেনচো ( আমির খান ) মনের ভাষায় মেশিনের সংজ্ঞা দিয়েছিল। শিক্ষক বইয়ের সংজ্ঞা না পাওয়ার কারণে অসন্তুষ্ট হওয়ায় রেনচো ( আমির খান) আর্গুমেন্ট করে, "অর্থ বুঝাও তো প্রয়োজন, এভাবে কিতাব মুখস্ত করে কি লাভ ?" জবাবে শিক্ষক বলে " আপনি কি কিতাব থেকে বেশি জানেন ?" এটা একটা Strawman Fallacy ছিল, কারণ যুক্তি/প্রশ্নটা কিতাবের জ্ঞানকে চ্যালেঞ্জ করা না, অর্থ বুঝার প্রসঙ্গে করা হয়েছিল। এভাবে প্রতিনিয়ত অনেক প্রেস সচিব, জননেতা সম্মানিত, ধর্মগুরু ও পাবলিক স্পিকাররা দর্শকদের করতালি পাওয়া ও চ্যালেঞ্জকারিকে অবজ্ঞা করার জন্য খড় মানব গাঁজাখুরি যুক্তি দিয়ে থাকে।

কিভাবে Strawman Fallacy থেকে বিরত থাকবেন

ভাল করে বুঝার চেষ্টা করবেন অপর পক্ষ আসলে কি বুঝাতে চাচ্ছে
কেউ এই কুযুক্তি দিয়ে থাকলে প্রথমে সেটার সমাধান করতে হবে, নিজের যুক্তিকে আরও পরিষ্কার করে বলতে হবে।
নিজের অবস্থাকে পরিষ্কার করে না বুঝিয়ে ভুলেও কুযুক্তির পাল্টা যুক্তি দেয়া উচিত না, এতে করে অপরপক্ষের ভুল ধারনা প্রশ্রয় পেয়ে যাবে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×