somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"X এর সময় আপনার পোস্ট ভরে যায়, Y এর সময় কই ছিলেন"

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১) ট্রেন্ডিং ইস্যু জিনিসটা অনেকের কাছে খুবই বিরক্তিকর লাগে। বিশেষ করে যখন পোস্টে নিউজফিড ভরে যায়। কিন্তু সত্যি বলতে এটাকে আমি যথেষ্ট পজেটিভ হিসেবে দেখি। এটা সমাজের ত্রুটিগুলো চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়। আমাদের মেজরিটির দৃষ্টিভঙ্গিও জানা যায়। কাউন্টার আর্গুমেন্ট জেনে আদর্শের পিছনে শক্ত ভিক্তি তৈরি হয়। আচরণে দায়িত্ববোধ আসে।

(২) অনেক ট্রেন্ড বা ইস্যুর উৎপত্তি হয়তো বাংলাদেশ না। এতে ভ্রুকুচি করতে পারেন, কিন্তু সেগুলো আমাদের প্রেক্ষাপটের সমস্যার রিফ্লেকশনও আনতে পারে। যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েডের কারনে আমাদের দেশের পুলিশ-ব্রুটালিটি, স্বজাতিদের মধ্যে চামড়ার রঙের বৈষম্য নিয়ে এখন কথা হচ্ছে। আমাদের ফ্রেন্ডলিস্টেই এমন ছুপা পাবলিক আছে যারা এইসবকে সমর্থনও করে। কিন্তু ধারনাগুলো খণ্ডন আর বৈষম্যগুলোকে ট্যাবু পর্যায়ে নিয়ে যেতে পোস্টগুলোই সাহায্য করে। সঠিক দৃষ্টিভঙ্গিগুলো নরমালাইজ হয়।

(৩) হতে পারে ১০০ জন এর মধ্যে ৯০ জন শুধু অনুভূতি প্রকাশ করছে, কিন্তু ১০ জন আবার সমাধান নিয়েও কথা বলছে। এগুলোর যদি ৫% ও কাজে আসে তাতেও অনেক কিছু। অভিনেতা সুশান্তের ঘটনাও একই রকম। কত মানুষ তাদের মেন্টাল ডিপ্রেশন শেয়ার করার একটা প্লাটফর্ম পেয়েছে। হয়তো আপনার ফ্রেন্ডলিস্টে কিছু সুইসাইডাল মানুষ আছে; তাদের একটু সাহস যোগাচ্ছে শেয়ার করার। নিজেকে একা, নেগ্লেটেড আর নিরুপায় না ভাবার।

(৪) এমন অনেক ইস্যু আছে যেটার প্রেক্ষিতে আমাদের সমাজে বা ব্যাক্তিজীবনে সমাধান আনার কোন কিছু নাই। অন্যদেশের যুদ্ধ, জুলুম আর অনাহারে থাকা বিবেকবান সবারকেই পীড়া দেয়। সিরিয়া, ইয়ামেন নিয়ে অনেক আগে একবার পোস্ট দিয়েছিলাম। মোদ্দাকথা হচ্ছে, আপনি দুঃখপ্রকাশ ছাড়া কিছুই করতে পারবেন না; কেননা ডোনেশন সিস্টেম খুবই জটিল আর রেস্ট্রিক্টেড। আর যারা ফান্ড কালেক্ট করছে তারা আদৌ কিছু করছে কিনা এটা নিয়ে অনেক সমালোচনা আছে। এখন আপনি দুঃখপ্রকাশ করে হাজারটা পোস্ট দিলেও ইয়ামেনে কোন বাচ্চার মুখে এক বেলা খাবার আসবে না। অন্যরা কেন এই অফলপ্রসূ কাজটা করছে না এটা নিয়ে আপনার অভিমান থাকলে সেটাও কতটা যুক্তিযুক্ত ভেবে দেখবেন।

(৫) সবাই যদি সব টপিকে স্টোরি/পোস্ট দিতো, তাহলে শতশত পোস্টের স্প্যামিংয়ে বিরক্ত হয়ে আনফলো/ব্লক করে দিতেন। ভুলে ভরা মানব সভ্যতায় অগণিত ইস্যু আছে কথা বলার মত। অন্যরা কোন নির্দিষ্ট টপিকে কেন বলছে না এটা না করে, নিজে না হয় আপনার চিন্তার বিষয় নিয়ে দুইটা পোস্ট বেশি দিন। সাহস এক করে একশন নিন। আপনাকে কেউ দমিয়ে রাখছে না। বরং তখন সমমনা মানুষ মিলে একটা চেঞ্জ আনতে পারবেন।

শেষকথা, পোস্ট না করায় “হিপোক্রেট”/“ছাগু”/“সুশীল”/“বামাতি” ইত্যাদি লেবেল লাগিয়ে দেয়াটা খুবই বাজে জিনিস মনে হয় আমার কাছে। মানুষের ভিন্নমত একসেপ্ট করতে শিখুন। তাদের লাইফে কি চলছে, কি কারণে তাদের আচরণ এমন এইসব না জেনে জাজমেন্ট করা উচিত না। ইদানীং বেশি পোস্ট করি না, কারণ কাজের ফাঁকে যুক্তি-পাল্টা যুক্তি দেখতে দেখতে ট্রেন্ড শেষ হয়ে নতুন কিছু চলে আসে। লেখার সুযোগ আর হচ্ছে না। যাই হোক, দুঃখপ্রকাশ/ নিজের অনুভূতি জাহির করে পোস্ট দিন। সেজন্য থাম্বস আপ। পাশাপাশি ব্যাক্তিপর্যায়ে কীভাবে সমাধান আনতে পারবেন বা অন্যরা পারবে সেটা নিয়ে কথা বলুন। প্লিজ। সমাধানে মত্ত থাকলে জাজমেন্ট এর সময় থাকে না আসলে। শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ রাত ৮:৪০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×